এক ধাক্কায় ৬,০০০ টাকা কমল সোনা! গত ৫ দিনে সোনা-রুপোর দামে যা হলো?

চলতি সপ্তাহে ভারতীয় বাজারে হুড়মুড়িয়ে দাম কমেছে সোনা ও রুপোর। বিগত কয়েক দিন ধরে মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) এই দুই মূল্যবান ধাতুর দামের তীব্র পতন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থাৎ ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের একটি বক্তব্যই এই পরিস্থিতি তৈরি করেছে। গত ২৮ অগাস্ট ফেড চেয়ারম্যান স্পষ্ট করে জানান যে তাঁদের বর্তমান প্রধান লক্ষ্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। আর এই ঘোষণার পরেই বিশ্ব বাজার থেকে শুরু করে দেশীয় বুলিয়ন মার্কেটে তার সরাসরি প্রভাব পড়ে।

রুপোর দামে রেকর্ড পতন

এমসিএক্স (MCX)-এর পরিসংখ্যান অনুযায়ী, গত ২১ অগাস্ট প্রতি কেজি রুপোর ফিউচার মূল্য যেখানে ২,৪৬,৫৯৭ টাকায় বন্ধ হয়েছিল, সেখানে গত পাঁচ কার্যদিবসে তার দাম হু হু করে কমেছে। এমনকি শুধুমাত্র শুক্রবারই রুপোর দাম এক ধাক্কায় ৪, সব মিলিয়ে শেষ পাঁচ দিনে প্রতি কেজি রুপোয় প্রায় ৯,৯৪৬ টাকা পতন ঘটেছে। চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ১ কেজি রুপোর দাম রেকর্ড গড়ে ৪,২০,০৪৮ টাকায় পৌঁছেছিল। কিন্তু লাগাতার দরপতনের জেরে সেই সর্বকালের সর্বোচ্চ স্তর থেকে এখন রুপো প্রতি কেজিতে ১ লক্ষ ৮৩ হাজার টাকারও বেশি কমে ২ লক্ষ ৩৬ হাজার টাকার আশপাশে লেনদেন হচ্ছে।

সস্তার বাজারে কমল সোনার দরও

রুপোর পাশাপাশি হলুদ ধাতু সোনাতেও বড়সড় ধস নেমেছে। গত ২১ অগাস্ট এমসিএক্স-এ ২৪ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ১,৬২,৪৩৮ টাকায় বন্ধ হলেও, শুক্রবার বাজার বন্ধের সময় তা কমে ১,৫৬,৪০০ টাকায় নেমে আসে। অর্থাৎ, মাত্র পাঁচ দিনের ট্রেডিং সেশনেই প্রতি ১০ গ্রাম সোনায় ৬,০৩৮ টাকা পতন হয়েছে।

দেশীয় বাজারে সোনা ও রুপোর বর্তমান দর

শুধু ফিউচার বাজারেই নয়, ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA Com)-এর ওয়েবসাইট অনুযায়ী স্পট মার্কেটেও সোনা ও রুপোর দামে বড় স্বস্তি মিলেছে। দেশীয় বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৬০,৬২০ টাকা থেকে কমে ১,৫৯,৫৭৮ টাকা (১০৪২ টাকা হ্রাস) হয়েছে। পাশাপাশি, রুপোর দাম প্রতি কেজিতে ২,৭৩৮ টাকা কমে ২,৪৩,৮৯২ টাকায় নেমে এসেছে।

খুচ্রে বাজারে বিভিন্ন ক্যারেটের সোনার দামের দিকে তাকালে দেখা যাচ্ছে—

  • ২৪ ক্যারেট সোনা: প্রতি ১০ গ্রাম ১,৫৯,৫৭৮ টাকা।

  • ২২ ক্যারেট সোনা: প্রতি ১০ গ্রাম ১,৫৫,৭৫০ টাকা।

  • ২০ ক্যারেট সোনা: প্রতি ১০ গ্রাম ১,৪২,০২০ টাকা।

  • ১৮ ক্যারেট সোনা: প্রতি ১০ গ্রাম ১,২৯,২৬০ টাকা।

  • ১৪ ক্যারেট সোনা: প্রতি ১০ গ্রাম ১,০২,৯৩০ টাকা।

(বিশেষ দ্রষ্টব্য: সোনা বা রুপোয় যে কোনো ধরনের আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ বাজার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত।)