বিশেষ: ৩০ বছর বয়সে সোনা কিনলে ৬০-এ হবেন কোটিপতি?- বদলে যাবে অবসর জীবন

সোনার দাম যেন দৌড়ে চলেছে! ৭ অক্টোবর, মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,২২,০২০ টাকা (জিএসটি ছাড়া)। এই উত্তরোত্তর মূল্যবৃদ্ধি একদিকে যেমন মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, তেমনই অন্যদিকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। প্রশ্ন হল, এই চড়া দামে সোনা কিনে রেখে দিলে অবসর (Retirement) বা অন্য বড় প্রয়োজনে বিক্রি করে কত টাকা হাতে আসবে?

আসুন, বিশেষজ্ঞদের দেওয়া একটি গাণিতিক হিসাবে বিষয়টা বুঝে নেওয়া যাক। ধরে নেওয়া যাক, আপনি আজ ১,২২,০২০ টাকা দিয়ে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনলেন। যদি সোনার দাম গড়ে প্রতি বছর ৭% হারে বাড়ে, তবে আপনার অবসরের সময় সোনার মূল্য কত হতে পারে?

বয়স ৩০ হলে: ৩০ বছর পর সোনার দাম কত হবে?
আপনার বর্তমান বয়স যদি ৩০ বছর হয় এবং আপনি ৬০ বছর বয়সে অবসর নিতে চান, তবে এই ৩০ বছর পর আপনার কেনা ১০ গ্রাম সোনার মূল্য দাঁড়াতে পারে প্রায় ৯,২৮,০০০ টাকা!

লাভের অঙ্ক: মাত্র ১.২২ লাখ টাকার বিনিয়োগ থেকে আপনার মুনাফা হবে প্রায় ৭.৫ লক্ষ টাকারও বেশি!

বিশেষজ্ঞের মত: মুদ্রাস্ফীতির কারণে ৩০ বছর পর টাকার মূল্য কিছুটা কমলেও, অবসর জীবন সুরক্ষিত রাখতে বা সন্তানের বিয়ের জন্য এটি একটি দারুণ এবং নিরাপদ তহবিল (Retirement Fund) তৈরি করতে পারে। চাইলে ধীরে ধীরে ২-৩ ভরি সোনা কিনে রাখতে পারেন।

বয়স ৪০ হলে: ২০ বছর পর রিটার্ন কত?
যদি আপনার বয়স ৪০ বছর হয় এবং আপনি ২০ বছর পর অবসর নেন, একই ৭% হারে দাম বাড়লে, আপনার কেনা ১০ গ্রাম সোনার দাম দাঁড়াবে প্রায় ৪,৭৪,০০০ টাকা!

লাভের অঙ্ক: ১.২২ লাখ টাকার বিনিয়োগে হাতে আসবে প্রায় ৩.৫ লক্ষ টাকার মুনাফা।

বয়স ৫০ হলে: মাত্র ১০ বছরে কত টাকা পাবেন?
যদি আপনার বয়স ৫০ বছর হয় এবং আপনার হাতে মাত্র ১০ বছর সময় থাকে, তবে ১০ বছর পর ৭% হারে সোনার দাম হবে প্রায় ২,৪০,০০০ টাকা!

লাভের অঙ্ক: ১.১৮ লক্ষ টাকার অতিরিক্ত মুনাফা।

কেন সোনা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সেরা?
দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সোনার দাম বারবার ওঠানামা করলেও, বিশেষজ্ঞরা বলছেন, এটি সর্বদাই একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে প্রমাণিত। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের মতো এখানে ঝুঁকি কম। তাই যাঁরা অবসরের পর আর্থিক নিরাপত্তা চান, বা যাঁরা ছেলেমেয়েদের বিয়ের জন্য আগেভাগেই তহবিল তৈরি করতে চান, তাঁদের জন্য এখনই সোনা কেনা একটি সঠিক পদক্ষেপ হতে পারে।

গুরুত্বপূর্ণ কথা: মনে রাখবেন, সোনার দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। তাই কোনও বিনিয়োগের আগে নিজেরা ভালো করে বাজার যাচাই করে এবং বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিন।