বিজেপি-র ঝুলিতে টাকার পাহাড়! কংগ্রেস-তৃণমূল কত পেল? ADR রিপোর্টে ফাঁস বিস্ফোরক তথ্য!

ভারতের নির্বাচনী রাজনীতিতে অর্থের দাপট কতটা, তা ফের একবার স্পষ্ট করে দিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)-এর সাম্প্রতিক রিপোর্ট। ২০২৪-২৫ অর্থবর্ষে নির্বাচনী ট্রাস্টগুলির মাধ্যমে রাজনৈতিক দলগুলির ভাণ্ডারে জমা পড়েছে মোট ৩,৮২৬.৩৪ কোটি টাকা। তবে এই বিপুল অঙ্কের সিংহভাগই দখলে নিয়েছে শাসক দল।

কার ঝুলিতে কত টাকা? (২০২৪-২৫ রিপোর্ট) এডিআর-এর রিপোর্ট অনুযায়ী, মোট অনুদানের হিসেব হার মানাবে যেকোনো বড় কর্পোরেট সংস্থাকেও:

  • বিজেপি (BJP): ৩,১৫৭.৬৫ কোটি টাকা (৮২.৫২%)

  • কংগ্রেস (Congress): ২৯৮.৭৭ কোটি টাকা (৭.৮১%)

  • তৃণমূল (TMC): ১০২ কোটি টাকা (২.৬৭%)

  • অন্যান্য ১৯টি দল: ২৬৭.৯১ কোটি টাকা।

সবচেয়ে দাতা ট্রাস্ট ও কর্পোরেট কারা? নির্বাচনী ট্রাস্টগুলির মধ্যে ‘প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট’ একাই ২,৬৬৮ কোটি টাকা বিলি করেছে। দাতা সংস্থাগুলোর তালিকায় শীর্ষে রয়েছে এলিভেটেড অ্যাভিনিউ রিয়েলটি (৫০০ কোটি টাকা)। এরপরেই রয়েছে টাটা সন্স (৩০৮ কোটি) এবং টিসিএস (২১৭ কোটি)।

রাজ্য ও খাতভিত্তিক অনুদান: শীর্ষে মহারাষ্ট্র

রাজনৈতিক দলগুলিকে টাকা দেওয়ার ক্ষেত্রে দেশের অর্থনৈতিক রাজধানী মহারাষ্ট্র রয়েছে সবার উপরে (১,২২৫ কোটি টাকা)। এরপর রয়েছে তেলঙ্গানা ও হরিয়ানা। খাতভিত্তিক হিসেবে দেখা গেছে, উৎপাদন (Manufacturing) ও রিয়েল এস্টেট সংস্থাগুলোই রাজনৈতিক দলগুলোর প্রধান অর্থদাতা।

স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন: এডিআর তাদের রিপোর্টে অভিযোগ করেছে যে, অনেক ট্রাস্ট সময়মতো রিপোর্ট দাখিল করেনি। এমনকি প্রায় ১,০৬৫ কোটি টাকার অনুদাতার ঠিকানাও প্রকাশ করা হয়নি। সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বাতিল করার পর স্বচ্ছতা নিয়ে যখন কড়া নজরদারি চলছে, তখন এই ধরনের ‘বেনামী’ তথ্য ফের বিতর্ক উস্কে দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy