বাড়িতে সোলার বসালেই মিলবে ৩০,০০০ টাকা! জিরো ইলেকট্রিক বিলের টার্গেটে রাজ্যে চালু নতুন মেগা প্রকল্প

সাধারণ মানুষের ইলেকট্রিক বিলের বোঝা কমাতে এবং সবুজ শক্তি ব্যবহারে উৎসাহ দিতে রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’ (PM Surya Ghar: Muft Bijli Yojana)। সল্টলেকের বিদ্যুৎ ভবনে এক বিশেষ অনুষ্ঠানে এই সৌরবিদ্যুৎ প্রকল্পের রাজ্যব্যাপী উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়িতে এই সোলার সিস্টেম বসালেই মোটা অঙ্কের ভর্তুকির পাশাপাশি বিদ্যুৎ বিল এক্কেবারে শূন্যে নামিয়ে আনার সুযোগ মিলবে।
প্রকল্পের মূল আকর্ষণ ও ভর্তুকি:
এদিনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এই কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন:
৩০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি: সৌরবিদ্যুৎ প্রকল্প জনপ্রিয় করতে রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রাহকদের জন্য বিশেষ ভর্তুকির ব্যবস্থা করা হয়েছে। ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে রাজ্য সরকারের পক্ষ থেকে মিলবে ৩০,০০০ টাকা পর্যন্ত আর্থিক ভর্তুকি।
জিরো ইলেকট্রিক বিল: বাড়ির ছাদে সোলার প্যানেল বসালে মাসিক বিদ্যুৎ খরচ থেকে পাকাপাকি রেহাই মিলবে।
দরিদ্রদের জন্য অতিরিক্ত সহায়তা: আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার ভাবনা রয়েছে রাজ্য সরকারের। এই বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
বাংলার জন্য সরকারের টার্গেট ও লক্ষ্য:
জাতীয় স্তরে এই প্রকল্পের ব্যাপক সাফল্যের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, মহারাষ্ট্রে ইতিমধ্যেই প্রায় ২৬ লক্ষ পরিবার এর সুফল পেয়েছে। পশ্চিমবঙ্গেও এর পরিধি বাড়ানোর জোর প্রচেষ্টা চলছে।
লক্ষ্যমাত্রা: ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে রাজ্যে ১ লক্ষ ইউনিট সোলার কানেকশন দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তবে রাজ্যের চাহিদা ও আগ্রহ দেখে এর কোটা আরও বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে রাজ্য সরকার।
সচেতনতা বৃদ্ধি: আরও বেশি সংখ্যক পরিবার যাতে এই প্রকল্পের সুফল ঘরে বসে পেতে পারে, সেই উদ্দেশ্যেই এই বিশেষ কর্মসূচির সূচনা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।