বাড়িতে ঢোকার সময় প্রকাশ্যে গুলি করে জমি বিক্রির ডিলারকে খুন, ভাইরাল ভিডিও দেখলে আঁতকে উঠবেন

উত্তরপ্রদেশের বারাণসীতে দিনেদুপুরে এক ব্যক্তিকে গুলি করে খুন করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সবার সামনেই বাইকে করে এসে দুই দুষ্কৃতী একজন জমি বিক্রেতাকে গুলি করে হত্যা করে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে মানুষ আতঙ্কিত।
কীভাবে ঘটল এই ঘটনা?
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, মহেন্দ্র গৌতম নামে ওই ব্যক্তি একটি বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছেন। ঠিক সেই সময়ে একটি বাইকে করে দুজন দুষ্কৃতী সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই বাইকে বসেই তারা মহেন্দ্রকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
सारनाथ में बाइक सवार 2 बदमाशों ने कालोनाइजर पर ताबड़तोड़ फायरिंग
महेंद्र गौतम को कनपटी और गले में गोली लगी
मौके पर हुई दर्दनाक मौत@Uppolice @dgpup @VaranasiPolice@myogiadityanath @kpmaurya1 @brajeshpathakup#Varanasi #CrimeNews #UPPolice #BreakingNews #UPNews pic.twitter.com/dM0XAv3t1Q
— News1India (@News1IndiaTweet) August 21, 2025
গুলিবিদ্ধ হয়ে মহেন্দ্র গৌতম রাস্তার ওপর লুটিয়ে পড়েন। কাছে থাকা এক মহিলা প্রথমে কিছুটা হতভম্ব হয়ে যান, কিন্তু গুলির শব্দ শুনে এগিয়ে যাওয়ার আগেই দুষ্কৃতীরা বাইক নিয়ে পালিয়ে যায়। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড প্রকাশ্যে হওয়ায় বারাণসীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।