‘বাড়িতে কেউ প্রশ্ন করে না, আপনি কে?’ দেরি করায় ধমক দিতেই শিক্ষিকাকে সপাটে চড় ছাত্রের!

স্কুলের বার্ষিক পরীক্ষায় দেরি করে আসায় সামান্য শাসন করেছিলেন শিক্ষিকা। আর তার বদলে জুটল সপাটে চড় এবং খুনের হুমকি! গুজরাটের পঞ্চমহল জেলার শেহরা শহরের একটি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্র মহম্মদ খান আনসারির এই ঔদ্ধত্যে স্তম্ভিত গোটা দেশ। সিসিটিভিতে ধরা পড়া এই ঘটনার ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল।

ঠিক কী ঘটেছিল? গত ২৪ জানুয়ারি পরীক্ষার হলে দেরি করে ঢোকে মহম্মদ। শিক্ষিকা কারণ জিজ্ঞাসা করতেই সে চিৎকার করে বলে ওঠে, “বাড়িতে কেউ আমায় প্রশ্ন করার সাহস পায় না, আপনি কে?” এর পরেই সবার সামনে শিক্ষিকাকে চড় মেরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সে। অভিযুক্ত ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করলেও শুক্রবার সে জামিন পেয়েছে। তবে আতঙ্ক কাটেনি, কারণ জামিন পাওয়ার পর দলবল নিয়ে স্কুলে চড়াও হয়ে ওই শিক্ষিকাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অন্য ঘটনা: বর যখন ফেরার আসামী! অন্যদিকে মহারাষ্ট্রের সাতারা জেলা থেকে গ্রেপ্তার হলেন ‘নতুন’ বর অক্ষয় কদম। বিয়ে সেরে নতুন বউকে নিয়ে মধুচন্দ্রিমায় (Honeymoon) যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু পথেই বাধা হয়ে দাঁড়াল পুলিশ। উত্তরপ্রদেশের একটি হোটেলে ভাঙচুর এবং বিজেপি নেতাকে হেনস্থা করার অভিযোগে অক্ষয়ের মাথার ওপর ২৫ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ২৫ হাজারি সেই আসামী এখন শ্রীঘরে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy