বাংলার প্রযুক্তির জয়জয়কার! টেক দুনিয়ায় বিপ্লব ঘটাচ্ছে ‘অ্যাডামাস টেক’, বিদেশের মাটিতেও দাপট

সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো—প্রযুক্তি ছাড়া আধুনিক জীবন অচল। নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়তে সেই প্রযুক্তির গুরুত্বকেই হাতিয়ার করেছে ২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়া ‘অ্যাডামাস স্টেক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড’। মাত্র পাঁচ বছরের মধ্যেই এই সংস্থা শুধু শিক্ষা ব্যবস্থার ভোল বদলায়নি, শক্তিশালী করেছে শিল্পক্ষেত্রকেও।

ভারতের গণ্ডি ছাড়িয়ে ব্রিটেন, আমেরিকা, সৌদি আরব এবং দুবাইতেও নিজেদের আধিপত্য বিস্তার করেছে ‘অ্যাডামাস টেক’। মূলত ক্লাউড কনসাল্টিং, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং এন্টারপ্রাইজ টেকনোলজির ওপর কাজ করছে এই সংস্থা। নিরাপদ এবং আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলাই তাদের মূল লক্ষ্য।

সংস্থার ডিরেক্টর সৌম্য শুভ্র রায় তাঁর সাফল্যের অনুভূতি ভাগ করে নিতে গিয়ে জানান, “আমরা অত্যন্ত অনুপ্রাণিত যে আমাদের কাজ মানুষের কাছে পৌঁছচ্ছে। বিভিন্ন ব্র্যান্ড এবং কোম্পানি আমাদের লক্ষ্য করছে। আশা করি, আগামী দিনে আমরা বাংলার নামকে বিশ্বের দরবারে আরও উঁচুতে নিয়ে যেতে পারব।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy