বয়স শুধুই সংখ্যা! নিকের ৩৩তম জন্মদিনে কেন ভালোবাসার কথা লিখলেন প্রিয়াঙ্কা? দেখুন অন্তরঙ্গ মুহূর্তের ছবি

বয়সের পার্থক্য নিয়ে একসময় যারা এই জুটিকে ট্রোল করতেন, তাদের মুখে যেন এখন কুলুপ এঁটেছে। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনাস আবারও প্রমাণ করলেন যে, ভালোবাসা কোনো বয়স বা সীমানার ধার ধারে না। ১৬ সেপ্টেম্বর, নিকের ৩৩তম জন্মদিনে, প্রিয়াঙ্কা তার স্বামীকে উৎসর্গ করে সোশ্যাল মিডিয়ায় এক হৃদয়গ্রাহী পোস্ট করেছেন।
পোস্টে প্রিয়াঙ্কা একাধিক অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেছেন, যা দেখে ভক্তরা মুগ্ধ। একটি ছবিতে তারা রেস্তোরাঁয় জন্মদিনের উদযাপন করছেন, অন্য ছবিতে তাদের মেয়ে মালতী-র সঙ্গে মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন। সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি মিরর সেলফি, যেখানে প্রিয়াঙ্কা নিককে চুম্বন করছেন।
ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা একটি আবেগপূর্ণ নোট লিখেছেন: “আজ আমার ভালোবাসার বিশেষ দিন উদযাপন করছি, মনে পড়ছে সেইসব ১৬ই সেপ্টেম্বরের কথা, যেগুলো আমার, তোমার সঙ্গে কাটানোর সৌভাগ্য হয়েছে। তোমার সাথে জীবন ভাগ করে নিতে পেরে কৃতজ্ঞ। আমরা প্রতিদিনই তোমাকে উদযাপন করি।”
২০১৮ সালে প্রিয়াঙ্কার জন্মদিনে গ্রীসে নিক তাকে বিয়ের প্রস্তাব দেন। সেই বছরেরই নভেম্বরের শেষ সপ্তাহে যোধপুরের উমেদ ভবনে তাদের গ্র্যান্ড বিয়ের আসর বসে। পাঞ্জাবি ও ক্যাথলিক দুই রীতি মেনেই তারা সাত পাকে বাঁধা পড়েন। বর্তমানে এই দম্পতি সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া তাদের কন্যা মালতী-কে নিয়ে সুখী জীবন কাটাচ্ছেন।
বর্তমানে, নিক জোনাস ব্রাদার্সের ট্যুরে ব্যস্ত। অন্যদিকে, প্রিয়াঙ্কা তার পরবর্তী ছবি ‘দ্য ব্লাফ’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও, তিনি এসএস রাজামৌলি পরিচালিত একটি ভারতীয় ছবিতে অভিনয় করবেন বলে জানা গেছে, যেখানে তার সঙ্গে মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারনও থাকবেন।