প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন ২ জা, শ্বশুরবাড়ির সবাইকে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন,

একই বাড়ির দুই জা, শ্বশুর-শাশুড়ি ও তিন নাবালিকাকে চায়ে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়। যদিও শেষরক্ষা হয়নি, পুলিশ দুই গৃহবধূকে গ্রেফতার করলেও তাদের প্রেমিক এখনো পলাতক।


 

কী ঘটেছিল?

 

বাগদা থানার মালিদা গ্রামের বাসিন্দা আনিসুর শেখ মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ জানান। তার অভিযোগ, স্ত্রী নাজমা মণ্ডল ও বৌদি কুলচান মল্লিক মঙ্গলবার সন্ধ্যায় তাদের শ্বশুর-শাশুড়ি এবং তিন মেয়েকে চায়ে কিছু একটা মিশিয়ে অচেতন করে দেন। এরপর তারা দুজনে মিলে আরিফ মোল্লা নামের এক যুবকের সঙ্গে পালিয়ে যান।


 

মোবাইল টাওয়ারের সূত্র ধরে গ্রেফতার

 

অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় বাগদা থানার পুলিশ। মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে মঙ্গলবার রাতেই দুই গৃহবধূকে গ্রেফতার করা হয়। পুলিশের জেরায় কুলচান মল্লিক স্বীকার করেছেন যে, পালানোর জন্য তারা চায়ে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন। বুধবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।


 

প্রেমিক পলাতক

 

পুলিশ জানিয়েছে, দুই গৃহবধূকে গ্রেফতার করা হলেও তাদের প্রেমিক আরিফ মোল্লা এখনো পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগদা থানার পুলিশ। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy