প্রথমে একা, পরে সাতজনের লালসা! জঙ্গলমহলে আদিবাসী বধূকে নিয়ে যা হলো, জানলে শিউরে উঠবেন

একের পর এক নারী নির্যাতনের অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল জঙ্গলমহল। বেলপাহাড়িতে নাবালিকা নির্যাতনের ক্ষোভ কাটতে না কাটতেই লালগড়ে এক আদিবাসী গৃহবধূকে একই দিনে দু’বার নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ছ’জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ অগস্ট লালগড়ের কাঁটাপাহাড়ি ও ছোট পেলিয়া জঙ্গল এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার রাতে নির্যাতিতা মহিলা থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ নড়েচড়ে বসে। ধৃতদের নাম রাথ দলুই, চন্দ্র সরেন, সুজল হেমব্রম, মঙ্গল সরেন, নবীন মুর্মু ও ঠাকুরদাস টুডু। শুক্রবার তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
তদন্তে জানা গেছে, কয়মা এলাকার এক যুবকের সঙ্গে ফোনে পরিচয়ের সূত্রেই লালগড় বাজারে দেখা করতে গিয়েছিলেন ওই গৃহবধূ। দুপুরে খাওয়াদাওয়ার পর বাড়ি ফেরার পথে রাথ দলুই নামের এক পরিচিতের বাইকে চ ওঠেন তিনি। অভিযোগ, রাথ তাঁকে কাঁটাপাহাড়িতে এক ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর বিকেলবেলায় অভিযুক্তের আরও সাতজন বন্ধু সেখানে এসে ওই গৃহবধূকে কাছের ছোট পেলিয়া জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। কাউকে মুখ খুললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে জানিয়েছে নির্যাতিতা। জঙ্গলমহলের বুকে ঘটে যাওয়া এই নারকীয় ঘটনায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।