অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা পেতে বড় বিপত্তি! কাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেল?

নারীদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে চালু হওয়া জনপ্রিয় ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে নতুন জল্পনা। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা এখন প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই চতুর্থ কিস্তির টাকা পৌঁছে গিয়েছে। তবে এর মাঝেই বহু উপভোক্তার টাকা আটকে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু ক্ষেত্রে আবেদনকারীদের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা মোবাইল নম্বরের সঠিক সংযুক্তি না থাকায় ব্যাপক অসঙ্গতি ধরা পড়েছে। এই টেকনিক্যাল সমস্যার কারণেই অগস্ট মাসের কিস্তিতে অনেক মহিলার অ্যাকাউন্ট থেকে টাকা বাদ চলে গিয়েছে। মূলত তথ্যগত ত্রুটির জেরেই এই জটিলতা তৈরি হয়েছে।
এদিকে নতুন আবেদন প্রক্রিয়া নিয়েও বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, বর্তমানে পোর্টাল সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং আগামী ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে পুজোর পর অক্টোবরের মাঝামাঝি নাগাদ নতুন করে আবেদন প্রক্রিয়া ফের চালু হতে পারে। তাই যাঁদের অ্যাকাউন্টে ভাতার টাকা ঢোকা নিয়ে সমস্যা রয়েছে, তাঁরা দ্রুত স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ মিলিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করুন। নথিতে সামান্য ভুল থাকলেই হাতছাড়া হতে পারে বড় অংকের এই সরকারি অনুদান।