পেয়িং গেস্টে ভয়ংকর ঘটনা, রাতের অন্ধকারে তরুণীর উপর হামলা, শুধু ধর্ষণ নয়, কী এমন করলো অভিযুক্ত?

বেঙ্গালুরুতে একটি পেয়িং গেস্টে (PG) এক ভয়ংকর ঘটনা ঘটেছে, যেখানে এক তরুণীকে যৌন হেনস্থা এবং আর্থিক প্রতারণার শিকার হতে হয়েছে। এই ঘটনার অভিযোগে সাইবাবু চেন্নুরু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি একই পেয়িং গেস্টে থাকতেন এবং সম্প্রতি নির্যাতিতার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন।
কী ঘটেছিল সেই রাতে?
এনডিটিভি-র একটি রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত সাইবাবু চেন্নুরু রাত প্রায় ৩টার দিকে ২৪ বছর বয়সী ওই তরুণীর ঘরে প্রবেশ করেন। এরপর তিনি তরুণীর পিঠে ছুরি দিয়ে আঘাত করেন এবং তার আপত্তিকর ছবি তোলেন। ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি ওই তরুণীকে যৌন হেনস্থা করেন। মেয়েটি প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এখানেই শেষ নয়, অভিযুক্ত ব্যক্তি তরুণীর কাছ থেকে ৭০ হাজার টাকা দাবি করেন। অভিযোগ, তিনি পেশায় একজন ব্যাংক কর্মচারী এবং তরুণীর কাছ থেকে ১৪ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করে নিয়েছেন। তিনি আরও হুমকি দেন যে, যদি তরুণী তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন, তাহলে তার আপত্তিকর ছবিগুলো জনসমক্ষে প্রকাশ করা হবে। এই ঘটনায় বেঙ্গালুরুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।