পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন নির্দেশিকা রাজ্যের: সরকারি চাকরিতে নিয়োগে এল বড় পরিবর্তন

ওবিসি (OBC) সংরক্ষণ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২৭ জানুয়ারি তৎকালীন সরকারের প্রকাশিত পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য। শ্রম দফতরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে সরকারি চাকরিতে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ কার্যকর করা হবে। এই ৭ শতাংশ সংরক্ষণকে ভিত্তি করেই রাজ্য সরকারি চাকরির জন্য নতুন ‘১০০ পয়েন্ট রোস্টার’ প্রকাশ করা হয়েছে।

নতুন নির্দেশিকার মূল বিষয়গুলি:

  • ১০০ পয়েন্ট রোস্টার: মোট ১০০টি শূন্যপদের বিপরীতে নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী সংরক্ষিত আসনের তালিকা প্রকাশ করা হয়েছে।

  • বিশেষ সংরক্ষণ: গ্রুপ ‘C’ এবং ‘D’ পদের ক্ষেত্রে প্রাক্তন সেনাকর্মীদের জন্য পৃথক সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া, শারীরিকভাবে সক্ষম (PWD) প্রার্থীদের জন্য ৪টি রোস্টার পয়েন্ট সংরক্ষিত থাকবে।

  • যোগ্য প্রার্থীর অভাব: বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যদি কোনো বিশেষ ক্ষেত্রে যোগ্য ‘Exempted Category’ বা সংরক্ষিত প্রার্থী পাওয়া না যায়, তবে সাধারণ নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মুখ্যমন্ত্রীর অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা: মঙ্গলবার কল্যাণীর প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের জন্য আরও একাধিক জনকল্যাণমূলক ঘোষণা করেছেন:

  • অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প: বুধবার থেকেই এই প্রকল্পের ফর্ম বিতরণ শুরু হবে। সরকারি প্রকল্পের রূপান্তর সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পকে ‘আয়ুষ্মান ভারত’-এ এবং ‘লক্ষ্মীর ভাণ্ডার’কে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এ ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু হয়েছে।

  • মা ক্যান্টিন: রাজ্যের ‘মা ক্যান্টিন’গুলিতে এবার থেকে সপ্তাহে দুদিন করে মাছ-ভাত পরিবেশন করা হবে। মাত্র ৫ টাকা মূল্যে সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন।

  • বিনামূল্যে সরকারি বাস পরিষেবা: মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও কার্যকর করা হচ্ছে।

নতুন সরকার গঠনের পর থেকেই একের পর এক জনদরদি প্রকল্প এবং প্রশাসনিক সংস্কারে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নিয়োগ নীতিতে এই বদল বেকার যুবকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy