পুজোয় স্বস্তি, দাম কমালো আমুল! কোন কোন পণ্যে কত কমছে জেনে নিন

জিএসটি স্ল্যাবে পরিবর্তনের পর এবার তার সরাসরি সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন বা আমূল (Amul)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ৭০০-এরও বেশি দুগ্ধজাত পণ্যের খুচরা মূল্য কমানো হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

কোন পণ্যে কত দাম কমল?
আমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, পনির, মাখন, ঘি, আইসক্রিম, বেকারি ও ফ্রোজেন ফুড-সহ বিভিন্ন পণ্যের দামে পরিবর্তন আনা হয়েছে।

পনির: এক কেজি প্রক্রিয়াজাত পনিরের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা কমে এখন ৫৪৫ টাকা। ২০০ গ্রাম ফ্রোজেন পনিরের নতুন দাম ৯৫ টাকা, যা আগে ছিল ৯৯ টাকা।

মাখন: ১০০ গ্রাম মাখনের দাম ৬২ টাকা থেকে কমে হয়েছে ৫৮ টাকা।

ঘি: এক কেজি ঘি-এর দাম ৪০ টাকা কমিয়ে করা হয়েছে ৬১০ টাকা।

আমূলের বিশ্বাস, দাম কমানোর ফলে ভারতে দুগ্ধজাত পণ্য, বিশেষ করে আইসক্রিম, পনির এবং মাখনের ব্যবহার আরও বাড়বে। এর আগে, মাদার ডেয়ারিও ২২ সেপ্টেম্বর থেকে তাদের পণ্যের দাম কমানোর ঘোষণা করেছিল। এই পদক্ষেপের ফলে উৎসবের মরশুমে ক্রেতারা দারুণ স্বস্তি পাবে।