সুখবর! H1B ভিসার ফি নিয়ে বিভ্রান্তি কাটাল হোয়াইট হাউস, কাদের লাগবে ৮০ লক্ষ টাকা?

মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য একটি স্বস্তির খবর দিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্দেশিকায় স্বাক্ষর করেছেন, যেখানে বলা হয়েছে যে, এখন থেকে H1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলিকে বছরে ১ লক্ষ মার্কিন ডলার বা প্রায় ৮৮ লক্ষ টাকা দিতে হবে। এই ঘোষণার পর অভিবাসী কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলেও, হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

কাদের ওপর প্রভাব পড়বে?
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেবিট একটি বিবৃতিতে পরিষ্কার করে জানিয়েছেন যে, এই নতুন নিয়ম কেবল নতুন ভিসার আবেদনকারীদের জন্য প্রযোজ্য।

এককালীন ফি: ১ লক্ষ মার্কিন ডলারের এই ফি বার্ষিক নয়, বরং এটি নতুন ভিসার আবেদনের জন্য একটি এককালীন মূল্য।

বর্তমান ভিসা হোল্ডার: বর্তমানে যাঁদের কাছে H1B ভিসা রয়েছে, তাঁদের ওপর এই নতুন নিয়মের কোনও প্রভাব পড়বে না।

ভিসা রিনিউয়াল: ভিসা রিনিউয়ালের ক্ষেত্রেও কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না।

২২ সেপ্টেম্বরের আগে আবেদন: যারা ২১ সেপ্টেম্বরের আগে ভিসার জন্য আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে না।

মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন (ইউএসসিআইএস) ব্যবস্থার পক্ষ থেকেও এই নতুন নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যারা ইতিমধ্যেই H1B ভিসা পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে আছেন, তাদেরও সে দেশে প্রবেশ করতে আলাদা করে কোনো অর্থ দিতে হবে না।

১৯৯০ সালে বিজ্ঞান, প্রযুক্তি ও বিভিন্ন ক্ষেত্রে কর্মী নিয়োগের জন্য আমেরিকা এই H1B ভিসা ব্যবস্থা চালু করে। কূটনৈতিক মহলের মতে, অনেক মার্কিন সংস্থা এই ভিসার মাধ্যমে কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ করে। গত কয়েক বছরে ভারত থেকে বহু কর্মী এই ভিসার মাধ্যমে আমেরিকায় গেছেন। তাই ট্রাম্প প্রশাসনের এই নতুন নির্দেশিকা নতুন করে চাকরিতে যোগ দিতে চাওয়া কর্মীদের জন্য জটিলতা তৈরি করেছে, যদিও বর্তমানে কর্মরত কর্মীদের অনিশ্চয়তা কেটে গেছে।