পাসবুকে পিএফের সুদ দেখাচ্ছে না? টাকা চেক করার এই ৪টি সহজ উপায় আজই জেনে নিন!

চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য পিএফ অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বহু অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকেও গিয়েছে। তবে আপনার পিএফ পাসবুকে যদি এখনও সুদের এন্ট্রি না দেখায়, তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কয়েকটি অত্যন্ত সহজ উপায়ে আপনি ঘরে বসেই আপনার পিএফ ব্যালেন্স এবং সুদের স্থিতি যাচাই করে নিতে পারেন।
১. UMANG অ্যাপের মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক
ইপিএফও-র বিভিন্ন জরুরি পরিষেবা পেতে খুবই জনপ্রিয় ‘উমাং’ (UMANG) অ্যাপ।
প্রথমে আপনার মোবাইলে UMANG অ্যাপটি খুলুন।
এরপর EPFO Services অপশনে যান।
আপনার UAN (Universal Account Number) এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন।
সফলভাবে লগইন করার পরেই আপনি আপনার পিএফ ব্যালেন্স এবং সদ্য জমা হওয়া সুদের সঠিক তথ্য দেখতে পেয়ে যাবেন।
২. মিসড কলের মাধ্যমে ব্যালেন্স জানুন
আপনার মোবাইল নম্বরটি যদি আগে থেকেই UAN-এর সঙ্গে লিঙ্ক করা থাকে এবং কেওয়াইসি (KYC) আপডেট করা থাকে, তবে ইন্টারনেট ছাড়াই আপনি খুব সহজে পিএফ অ্যাকাউন্টের আপডেট পেতে পারেন।
এর জন্য আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 9966044425 নম্বরে একটি মিসড কল দিন।
কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আপনার মোবাইলে এসএমএস (SMS)-এর মাধ্যমে পিএফ ব্যালেন্স সংক্রান্ত সমস্ত তথ্য চলে আসবে।
৩. এসএমএস (SMS) পাঠিয়ে পিএফ ব্যালেন্স চেক
ইন্টারনেট বা অ্যাপ ছাড়াও সরাসরি টেক্সট মেসেজ পাঠিয়েও ব্যালেন্স জানা সম্ভব:
প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান।
সেখানে গিয়ে টাইপ করুন:
EPFOHO UANএরপর এই মেসেজটি পাঠিয়ে দিন 7738299899 নম্বরে।
এর কিছুক্ষণের মধ্যেই এসএমএসের মাধ্যমে আপনার পিএফ ব্যালেন্স ও অ্যাকাউন্টের বিবরণ চলে আসবে। (উল্লেখ্য, এই পরিষেবা পেতে আপনার UAN অ্যাক্টিভেটেড থাকা এবং তার সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক।)
৪. অফিসিয়াল ওয়েবসাইট থেকে ই-পাসবুক চেক করুন
আপনি যদি কিছুদিন আগে পাসবুক চেক করে থাকেন এবং সেখানে সুদ না দেখায়, তবে আরও একবার অফিশিয়াল পোর্টালে গিয়ে পাসবুকটি রিফ্রেশ বা চেক করে নিন।
প্রথমে EPFO-র অফিসিয়াল পাসবুক ওয়েবসাইট passbook.epfindia.gov.in-এ যান।
আপনার UAN এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
নির্দিষ্ট মেম্বার আইডি (Member ID) সিলেক্ট করুন।
এরপর পাসবুকে ২০২৫-২৬ অর্থবর্ষের এন্ট্রি বা Interest Credit সেকশনে গিয়ে সুদের সঠিক স্থিতি দেখে নিন।
সব পদ্ধতি ট্রাই করার পরও যদি সুদ না দেখায়?
যদি উপরোক্ত সমস্ত পদ্ধতি অনুসরণ করার পরেও আপনার পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা না শো করে, তবে আপনি সরাসরি অনলাইনে ই-পিএফও-র অভিযোগ পোর্টালে (Grievance Portal) অভিযোগ জানাতে পারেন।
এর জন্য EPFO-র অফিসিয়াল পোর্টাল https://epfigms.gov.in/-এ যান।
আপনার UAN এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন।
আপনার সমস্যার বিবরণ লিখে অভিযোগ বা কমপ্লেন রেজিস্টার করুন। অভিযোগ জমা দেওয়ার পর আপনি অনলাইনে তার বর্তমান স্ট্যাটাসও ট্র্যাক করতে পারবেন।