নেপালে বালেন শাহ ম্যাজিক! প্রধানমন্ত্রী হয়েই শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ করলেন ছাত্র রাজনীতি

নেপালের কুর্সিতে বসেই ঝোড়ো ব্যাটিং শুরু করলেন ৩৫ বছর বয়সী সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র বালেন শাহ। শপথ নেওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই নেপালের ভোল বদলে দিতে একগুচ্ছ বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বালেন সরকারের সবথেকে বড় পদক্ষেপ হলো— আগামী ৯০ দিনের মধ্যে সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। তার বদলে গঠন করা হবে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’।

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করেছেন তিনি। তবে সবথেকে চর্চিত বিষয় হলো, ইংরেজি মাধ্যম স্কুলগুলির ওপর ‘সাংস্কৃতিক শুদ্ধিকরণ’-এর খাঁড়া। অক্সফোর্ড, সেন্ট জোসেফ বা সেন্ট জেভিয়ার্সের মতো বিদেশি বা ঔপনিবেশিক নামধারী স্কুলগুলিকে এই বছরের মধ্যেই দেশীয় নাম গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক স্তরেও চমক দিয়েছেন বালেন। কড়া ভারত-বিদ্বেষী হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন বার্তার উত্তরে দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সুসম্পর্ক বজায় রাখার ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy