নেই কোনো সারা শব্দ, ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিতেই যা দেখা গেল…. ‘থ’ প্রতিবেশীরা

হুগলির বৈদ্যবাটিতে এক যুবতীর পচাগলা দেহ তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে। গত কয়েকদিন ধরে তাকে দেখতে না পেয়ে এবং ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। মৃতের নাম দীপশিখা গোস্বামী, বয়স ২৯। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন এবং একাই ফ্ল্যাটে থাকতেন।

শুক্রবার সন্ধ্যায় বৈদ্যবাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের প্রতিবেশীরা পচা দুর্গন্ধ পাওয়ার পর শ্রীরামপুর থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বাথরুম থেকে দীপশিখার মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।

ওয়ার্ডের কাউন্সিলর পৌষালী ভট্টাচার্য জানান, গত মঙ্গলবার পৌরসভার স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গি সংক্রান্ত খোঁজ নিতে ওই ফ্ল্যাটে গিয়েছিলেন, কিন্তু তখন কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

প্রতিবেশীরা জানিয়েছেন, দীপশিখা একাই ওই ফ্ল্যাটে থাকতেন। তার দিদি উত্তরপাড়ায় থাকেন, যিনি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পুলিশের উপস্থিতিতেই তার সামনে ফ্ল্যাটের দরজা খোলা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্টের পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ এখন খতিয়ে দেখছে, তার সঙ্গে দেখা করতে কেউ এসেছিল কি না এবং মৃত্যুর কারণ কী।