নির্বাচন কমিশনে বস্তা বস্তা ‘ফর্ম-৬’! অভিষেকের বিস্ফোরক অভিযোগের পর মুখ খুললেন সিইও

রাজ্যের ভোটার তালিকায় ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ঢোকানোর চক্রান্ত চলছে— তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। অভিষেকের দাবি ছিল, সোমবার বস্তা ভর্তি ‘ফর্ম-৬’ নিয়ে নির্বাচন কমিশনে ঢুকেছিলেন বিজেপি কর্মীরা, যার মূল উদ্দেশ্য বিহার ও উত্তরপ্রদেশের ভোটারদের বাংলার তালিকায় নথিভুক্ত করা। এই গুরুতর অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল।

কমিশনের সাফাই: সিইও সাফ জানিয়েছেন, ফর্ম-৬ জমা পড়া মানেই যে ভোটার তালিকায় নাম উঠে যাবে, এমনটা নয়। তিনি বলেন, “আমাদের দপ্তরে অনেক অভিযোগ বা চিঠি জমা পড়ে। নিয়ম অনুযায়ী সেই ফর্মগুলো জেলাশাসকদের মাধ্যমে সংশ্লিষ্ট ইআরও (ERO)-দের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তারাই চূড়ান্ত যাচাইয়ের কাজ করেন।”

যাচাইয়ের প্রক্রিয়া: ৩০০০০ ফর্ম জমা পড়ার দাবি প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি এখনও তাঁর নজরে আসেনি এবং তিনি খোঁজ নিয়ে দেখবেন। তবে অন্য রাজ্য থেকে নাম নথিভুক্ত করার অভিযোগটিও ইআরও-রাই খতিয়ে দেখেন বলে তিনি স্পষ্ট করেন।

সিসিটিভি ফুটেজ ও উত্তর: তৃণমূলের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি প্রসঙ্গে মনোজ কুমার আগরওয়াল জানান, বর্তমান বিল্ডিংয়ে তারা নতুন এসেছেন, তাই শিপিং কর্পোরেশনের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তৃণমূলের চিঠির উত্তর দেওয়ার প্রক্রিয়াও চলছে।

ভোটের মুখে ভোটার তালিকা নিয়ে শাসক দলের এই ‘জালিয়াতি’র অভিযোগ কমিশনের নিরপেক্ষতাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy