নবান্নের ক্যাবিনেট বৈঠকে মাস্টারস্ট্রোক! ৫ নভেম্বর রাজ্যের লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে টাকা!

পশ্চিমবঙ্গের প্রশাসনিক হেডকোয়ার্টার্স নবান্নে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠকে একাধিক জনমুখী ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক নেতৃত্বে এই উচ্চপর্যায়ের ক্যাবিনেট বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের শুভসূচনাতেই অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে চোরবাগান দুর্গামণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো সাধারণ মানুষের আত্মার শান্তিতে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এরপরই রাজ্যের প্রশাসনিক ও অর্থনৈতিক উন্নয়নে একগুচ্ছ মাস্টারস্ট্রোক সিদ্ধান্তের কথা ঘোষণা করে রাজ্য মন্ত্রিসভা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ নভেম্বর রাজ্য সরকারের পক্ষ থেকে এক মেগা ইভেন্টের আয়োজন করা হতে চলেছে। যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং এবং কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল উপস্থিত থাকবেন। রাজ্যের বিভিন্ন জেলার আধিকারিক ও জনপ্রতিনিধিরা এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। এই অনুষ্ঠান থেকেই রাজ্যের প্রায় ৪৮ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় এই টাকা তুলে দেওয়া হবে।

একইসঙ্গে শিল্পের চাকা দ্রুত ঘোরাতে এবং নতুন বিনিয়োগ টানতে ৫ নভেম্বরই রাজে নতুন শিল্পনীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলা, প্রবীণ নাগরিক ও যুবসমাজের অর্থনৈতিক স্বাবলম্বী করতে অন্নপূর্ণা ভাণ্ডার, বৃদ্ধ ও বিধবা ভাতার মতো প্রকল্পগুলোর সফল রূপায়ণের পর কৃষকদের এই বড় আর্থিক সহায়তা রাজ্যের অর্থনৈতিক কাঠামোকে এক নতুন মাত্রা দেবে।