দাউদাউ করে জ্বলছে সরকারি বাস! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাগুইআটি

বাগুইআটি জোড়ামন্দির এলাকায় এক সরকারি বাসে হঠাৎ আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে যাত্রী না থাকার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। বাসটিতে আগুন লাগার ঘটনায় আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়।
কী ঘটেছিল?
সোমবার দুপুরে সল্টলেক থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল সরকারি একটি এসি বাস। বাসটিতে কোনো যাত্রী ছিল না। জোড়ামন্দির এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করেই বাসটিতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে।
বাসটি জ্বলতে দেখে অন্য গাড়িগুলোও দাঁড়িয়ে যায়, যার ফলে ওই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়েই বাগুইআটি থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নএর আগেও বিমানবন্দর এলাকায় একটি সরকারি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই সময় এসবিএসটিসি-র বারাসত-গড়িয়া রুটের চলন্ত বাসে শর্ট-সার্কিট থেকে আগুন লেগে যায়। সেই বাসে ২৫-৩০ জন যাত্রী ছিলেন, তবে দমকলের তৎপরতায় সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছিল। সেই ঘটনার পর আবারও সরকারি বাসে আগুন লাগার ঘটনা ঘটল।