দক্ষিণেশ্বর-কালীঘাট যাত্রীদের জন্য বড় খবর! কালীপুজোয় ব্লু লাইনে শেষ মেট্রো রাত ১১টায়, অন্যান্য রুটে কখন কমছে পরিষেবা?

কালীপুজো এবং দীপাবলির উৎসবে শহরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা ঘোষণা করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। যাত্রী ভিড় এবং সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি রুটে (লাইন) পরিষেবা ও সময়সূচিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে।ব্লু লাইন (দক্ষিণেশ্বর – শহিদ ক্ষুদিরাম): সময় বাড়ল রাতেকালীপূজো উপলক্ষে ব্লু লাইনে মেট্রো পরিষেবা কমে দাঁড়াচ্ছে ১৪৪টি (সাধারণ দিনের ২৭২টির তুলনায়)। তবে রাতের পরিষেবায় সময় বাড়ানো হয়েছে।মেট্রো রুটপ্রথম মেট্রো (সকাল)শেষ মেট্রো (রাত/সন্ধ্যা)মোট পরিষেবাশহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরসকাল ৮:০০রাত ১১:০০১৪৪দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামসকাল ৮:০০রাত ১০:৫১অন্যান্য রুটের পরিবর্তনব্লু লাইন বাদে অন্যান্য রুটে যাত্রী সুরক্ষার কথা ভেবে পরিষেবা কমানো হয়েছে। তবে প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে গ্রিন লাইনে।মেট্রো লাইনমোট পরিষেবা (পরিবর্তিত)প্রথম মেট্রো (সকাল)শেষ মেট্রো (সন্ধ্যা)গ্রিন লাইন (হাওড়া ময়দান – সল্টলেক)১২৪টিসকাল ৬:৩০রাত ৯:৪৫ইয়েলো লাইন (নোয়াপাড়া – বিমানবন্দর)৫২টিসকাল ১০:০০বিকাল ৫:৩৪পার্পল লাইন (জোকা – মাঝেরহাট)৪৪টিসকাল ১০:০০বিকাল ৫:২৮অরেঞ্জ লাইন (বেলেঘাটা – কবি সুভাষ)৪০টিসকাল ৯:৫৫বিকাল ৫:৫৫মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের সময়ে যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে সব স্টেশনে বিশেষ কর্মী, নিরাপত্তারক্ষী এবং নজরদারি ব্যবস্থা থাকবে। নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে কন্ট্রোল রুমে ২৪ ঘণ্টা নজরদারি চলবে।