তেল নিয়ে তুলকালাম: ইরানকে জব্দ করতে চরম হুঁশিয়ারি ট্রাম্পের, মাঝসমুদ্রে আটকাবে জাহাজ!

বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালী নিয়ে এবার সরাসরি সংঘাতের পথে আমেরিকা ও ইরান। দীর্ঘ ২১ ঘণ্টার ‘ইসলামাবাদ আলোচনা’ ব্যর্থ হওয়ার পর রবিবার সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে এক বিস্ফোরক পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কথা রাখেনি, তাই এবার হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে মার্কিন নৌবাহিনী।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, মার্কিন নৌসেনা অবিলম্বে এই জলপথে মোতায়েন হচ্ছে। কোনো জাহাজ এই প্রণালীতে প্রবেশ করতে চাইলে বা বের হতে চাইলে তাকে মার্কিন বাহিনীর বাধার মুখে পড়তে হবে। মূলত, ইরান এই আন্তর্জাতিক জলপথকে নিজেদের আঞ্চলিক এলাকা দাবি করে জাহাজ চলাচলে অবৈধ ‘মাশুল’ আদায় করছে বলে অভিযোগ আমেরিকার। ট্রাম্প কড়া ভাষায় জানিয়েছেন, যারা ইরানকে টাকা দিয়ে এই পথে যাতায়াত করছে, তাদের খুঁজে বের করে আটকাবে ইউএস নেভি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইজরায়েলের সংঘাতের জেরে এই পথ বন্ধ করে দিয়েছিল তেহরান। বিশ্বের ২০ শতাংশ জ্বালানি এই পথেই পরিবাহিত হয়, ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার চেষ্টা হলেও পরমাণু ইস্যু ও জলপথের নিয়ন্ত্রণ নিয়ে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ফলে রণক্ষেত্রের চেহারা নিচ্ছে এই পারস্য উপসাগরীয় অঞ্চল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy