“তৃণমূল সমস্যা বাঁচিয়ে রাখে”, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অধীরের

“পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য হল সমস্যাটাকে বাঁচিয়ে রাখো! কারণ তাহলেই অন্য প্রশ্নের উত্তর দিতে হবে না”—এই বিস্ফোরক মন্তব্য করে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। বাংলার পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা বলতে আগামী ১০ সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতির কাছেও যাচ্ছেন বলে জানিয়েছেন।


কেন এই বিস্ফোরক মন্তব্য?

অধীর চৌধুরীর অভিযোগ, ওড়িশা, উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বললেও আসলে সমস্যা সমাধানের চেষ্টা করছেন না।

তিনি বলেন, এই পরিযায়ী সমস্যা জিইয়ে রাখলে রাজ্যকে চাকরি, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য—কোনো কিছু নিয়েই মানুষের কাছে উত্তর দিতে হবে না। “উত্তর চাইতে গেলেই বাঙালি, উত্তর চাইতে গেলেই আমি পরিযায়ী শ্রমিকদের জন্য লড়ছি আর এখন বলছেন ২০০ সেনা তাঁকে দেখে পালাচ্ছেন!”, বলে কটাক্ষ অধীরের। তার অভিযোগ, তৃণমূল বাংলা ভাষা নিয়ে রাজনীতি করেও বাংলাভাষীদের জন্য কিছুই করছে না।


ভোটার তালিকা নিয়েও আক্রমণ

এর আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়েও অধীর চৌধুরী বিজেপি এবং তৃণমূল উভয়কেই আক্রমণ করেছিলেন। তার বক্তব্য, রাজ্য সরকার চাইলেই মানুষের এই আতঙ্ক দূর করতে পারে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে তা করবে না। তিনি কটাক্ষ করে বলেন, “এই পরিস্থিতি থেকে দুটি দলই ফায়দা নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি। ২০২১-এও NRC-র ভয় দেখিয়ে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভোট তুলেছেন। এবার ফের সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট তুলতে মরিয়া।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy