তৃণমূলের চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচলের আবেদন খারিজ! শীর্ষ আদালতের রায়ে প্রশ্নের মুখে ঘাসফুল শিবির

পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের জন্য বড় আইনি ধাক্কা। দলের চারটি স্থগিত বা ফ্রিজ থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করার আবেদন আনুষ্ঠানিকভাবে খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দেওয়া পূর্ববর্তী নির্দ্বেশে শীর্ষ আদালত কোনও রকম হস্তক্ষেপ করবে না। এর ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা আবেদনটি গ্রাহ্য করল না আদালত।
এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক বা সিম্বল ফ্রিজ বা স্থগিত করেছে। এই বর্তমান পরিস্থিতিতে কোন পক্ষ বা কে ওই বিতর্কিত অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেন বা পরিচালনা করবে, সেই আইনি প্রশ্নটি এখনও বিচারাধীন রয়েছে। ফলে এই মুহূর্তে অ্যাকাউন্টগুলি সচল করার কোনো আইনি সুযোগ দেখছে না দেশের শীর্ষ আদালত।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত জটিলতার কারণে তৃণমূলের মোট চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল রাজ্যের শাসক শিবির। কিন্তু শীর্ষ আদালতের এই রায়ের ফলে আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজই থাকছে। আদালতের এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। ভোটমুখী রাজনীতি ও দলের আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই পরিস্থিতি তৃণমূলের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।