ডিএ-তে ডাবল ধামাকা! ৬০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা কেন্দ্রের, জানুন পকেটে আসবে কবে?

দেশের ১ কোটি ১৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফুটিয়ে মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধির ঘোষণা করেছে মোদী সরকার। গত ১৮ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডিএ ২ শতাংশ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ডিএ-র পরিমাণ ৫৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ৬০ শতাংশে।

বেতনের সঙ্গে কি যুক্ত হবে এই মাসেই? বর্তমানে ৫০.৪৬ লক্ষ কর্মচারী এবং ৬৮.২৭ লক্ষ পেনশনভোগীর মনে একটাই প্রশ্ন—এপ্রিলের বেতনেই কি মিলবে বাড়তি টাকা? যেহেতু এই বৃদ্ধি জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা, তাই তিন মাসের বকেয়া বা এরিয়ার (Arrear) পাওয়ার আশাতেও রয়েছেন অনেকে। তবে অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন (AI-NPS-EF)-এর জাতীয় সভাপতি মনজিৎ প্যাটেল জানিয়েছেন, এপ্রিলের বেতন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ায় এই মাসেই টাকা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

কবে ঢুকবে বকেয়া টাকা? প্যাটেলের মতে, মে মাসের বেতনেই বর্ধিত ডিএ এবং ডিআর পাওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে মে মাসের বেতনের সঙ্গে জানুয়ারি থেকে এপ্রিল—এই চার মাসের বকেয়া টাকাও এককালীন অ্যাকাউন্টে ঢুকতে পারে।

বকেয়া নিয়ে ফের সরব সংগঠন: মহার্ঘ ভাতার খুশির খবরের মাঝেই ২০২০-২১ সালের আটকে থাকা ১৮ মাসের ডিএ বকেয়া নিয়ে সরকারের কাছে উদারতা দেখানোর আর্জি জানিয়েছেন মনজিৎ প্যাটেল। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে, কোভিড মহামারীর সময় কর্মচারীদের স্বার্থে যে ভাতা স্থগিত রাখা হয়েছিল, তা মিটিয়ে দিয়ে ইতিবাচক বার্তা দেওয়া উচিত সরকারের। সেই সঙ্গে অষ্টম বেতন কমিশনের মাধ্যমে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ বাড়িয়ে কর্মীদের আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy