বিশ্বজুড়ে ঘনীভূত হওয়া গ্যাস সংকটের মাঝে ভারতের অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ নিল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। বিশেষ করে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক, দিনমজুর এবং ভাড়াবাড়িতে থাকা পড়ুয়াদের সুবিধার্থে ৫ কেজির এফটিএল (Free Trade LPG) সিলিন্ডারের সরবরাহ এক ধাক্কায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী এই নতুন নিয়ম?
কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী:
সরবরাহ বৃদ্ধি: ২০২৬ সালের ২-৩ মার্চের গড় দৈনিক সরবরাহের নিরিখে এখন থেকে প্রতিটি রাজ্যে দ্বিগুণ পরিমাণ ৫ কেজির সিলিন্ডার পাঠানো হবে।
পরিচালনা: এই সিলিন্ডারগুলি সরাসরি রাজ্য সরকারের ‘ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ় ডিপার্টমেন্ট’-এর অধীনে থাকবে। সরকারি তেল সংস্থাগুলির সাহায্যে এটি বণ্টন করা হবে।
কারা পাবেন এই সুবিধা?
কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সেইসব মানুষ যারা কাজের বা পড়াশোনার সূত্রে নিজের ঘর ছেড়ে অন্য রাজ্যে রয়েছেন। সুবিধাভোগীরা হলেন: ১. পরিযায়ী শ্রমিক: যারা অন্য রাজ্যে কাজ করতে গিয়েছেন। ২. পড়ুয়া: বাড়ির বাইরে হোস্টেল বা ভাড়াবাড়িতে থেকে যারা পড়াশোনা করছেন। ৩. দিনমজুর: দৈনিক রোজগেরে মানুষ যারা অস্থায়ীভাবে বসবাস করছেন।
সবচেয়ে বড় সুবিধা: লাগবে না ঠিকানার প্রমাণ (Address Proof)
আগে রান্নার গ্যাসের সংযোগ নিতে গেলে স্থানীয় ঠিকানার নথিপত্র (Address Proof) বাধ্যতামূলক ছিল। কিন্তু এই ৫ কেজির সিলিন্ডার সংগ্রহের ক্ষেত্রে:
কোনো ঠিকানার নথি লাগবে না।





