ভারতীয় টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজকে ঘিরে ফের একবার রাজনৈতিক পারদ চড়ছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তিনি ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিতে পারেন। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তাঁর গোপন বৈঠক এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
অক্টোবর ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। তবে সেখানে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি তাঁকে। এবার ২০২৬-এর হাই-ভোল্টেজ নির্বাচনের মুখে তাঁর বিজেপিতে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ। গুঞ্জন রয়েছে, লিয়েন্ডারকে সরাসরি প্রার্থী করা হতে পারে অথবা ‘মিশন ২০৩৬ অলিম্পিক’ আয়োজনের গুরুদায়িত্ব দিয়ে ক্রীড়া প্রশাসনে আনা হতে পারে। ক্রীড়াজগতে ভারতের এই সফলতম আইকনকে সামনে রেখে গেরুয়া শিবির বাংলার মন জয় করতে চায় কি না, সেটাই এখন দেখার।