চরম উত্তেজনা সুপ্রিম কোর্টে! ভরা এজলাসে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে ছোঁড়া হলো জুতো! কেন এমন কাণ্ড ঘটালেন অভিযুক্ত আইনজীবী?

দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টে সোমবার সকালে এক নজিরবিহীন এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ভরা এজলাসের মধ্যে প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার অভিযোগ উঠেছে শীর্ষ আদালতেরই এক আইনজীবীর বিরুদ্ধে।

ঘটনার পরই চরম বিশৃঙ্খলা তৈরি হয় সুপ্রিম কোর্টের এজলাসে। অভিযুক্ত ওই আইনজীবীর নাম রাকেশ কিশোর। অভিযোগ, জুতো ছোঁড়ার পাশাপাশি তিনি মুখে সনাতন ধর্ম নিয়ে স্লোগানও দিচ্ছিলেন।

এই গুরুতর ঘটনার পরই দ্রুত পদক্ষেপ নিল সুপ্রিম কোর্টের বার কাউন্সিল। অভিযুক্ত রাকেশ কিশোরকে সাসপেন্ড করা হয়েছে। আদালত সূত্রে খবর, ওই আইনজীবীকে তাঁর স্থগিতাদেশ জারি থাকবে না কেন এবং কেন তাঁর বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে না— তা ব্যাখ্যা করার জন্য একটি কারণ দর্শাও (শোকজ) নোটিশ জারি করা হয়েছে। তাঁকে নোটিশ গ্রহণের ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে।

ঠিক কী ঘটেছিল এজলাসে?

সূত্র মারফত জানা যায়, সোমবার সবেমাত্র এজলাসের কাজকর্ম শুরু হয়েছে। বিচারপতি গাভাই তখন বিচারকাজে ব্যস্ত। আর ঠিক তখনই কালো পোশাক পরা এক ব্যক্তির দিক থেকে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি সম্ভবত একজন আইনজীবী ছিলেন। এই ঘটনায় প্রধান বিচারপতি সহ এজলাসে উপস্থিত সকলেই হতচকিত হয়ে যান।

নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন

দেশের অন্যতম হাইপ্রোফাইল বিচারালয় সুপ্রিম কোর্টের মতো জায়গায় এই ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিরাট প্রশ্ন উঠেছে। এজলাসের অভ্যন্তরেও এত বড় বিশৃঙ্খলা তৈরি হওয়ার কারণ অনুসন্ধান শুরু করেছে শীর্ষ আদালতের নিরাপত্তা বিভাগ।