‘গান্ধীর মূল্যবোধ ছুঁড়ে ফেলুন, নইলে নিশ্চিহ্ন হবেন’ বাঙালি হিন্দুকে কড়া বার্তা তথাগত রায়ের

ভারতের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় শুক্রবার এক্স (পূর্বতন টুইটার) বার্তায় এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, মোহনদাস গান্ধী এবং বামপন্থীদের তৈরি করা ‘বিকৃত ক্লীব মূল্যবোধ’ ছুঁড়ে ফেলতে না পারলে বাঙালি হিন্দুর নিশ্চিহ্ন হওয়া কেবল সময়ের অপেক্ষা।

নিজের পোস্টে তিনি কটাক্ষ করে লেখেন, “মুসলমান কোনো অন্যায় করতে পারে না। মুসলমান তোমাকে হত্যা করতে বা (মেয়েদের ক্ষেত্রে) ধর্ষণ করতে এলে তোমার উচিত সেটাকে অহিংসভাবে মেনে নেওয়া। এগুলো ক্লীবতা।”

তথাগত রায়ের এই মন্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে। তাঁর এই বক্তব্যকে অনেকেই তীব্র আপত্তিকর এবং উস্কানিমূলক বলে মনে করছেন। অন্যদিকে, কিছু মানুষ তাঁর এই মন্তব্যের পক্ষে মত দিয়ে নিজেদের সমর্থন জানিয়েছেন।

এর আগেও একাধিকবার রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন প্রাক্তন রাজ্যপাল। তাঁর এই ধরনের মন্তব্য প্রায়শই রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দেয় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।