গণধর্ষণে উত্তাল অসম, এবার শিকার এক কলেজ ছাত্রী! অভিযুক্ত ছাত্রনেতা গ্রেফতার

আসামের গোলাপাড়া কলেজে (Goalpara College) এক হিন্দু ছাত্রীকে গণধর্ষণের মতো নক্কারজনক ঘটনা ঘটেছে। কলেজের ইউনিয়ন রুমের মধ্যেই এই ঘটনা ঘটায় সারা রাজ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই প্রধান অভিযুক্ত ফিরোজ নামের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ফিরোজ কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI)-এর একজন নেতা।

নির্যাতিতা ছাত্রী এনএসইউআই-এর অন্য নেতাদের কাছে অভিযোগ জানালে, তারা ওই ছাত্রীকে সহযোগিতা করার বদলে উল্টো গণধর্ষণের হুমকি দেয়। এরপর ছাত্রীটি এবিভিপি ছাত্র সংগঠনের কাছে অভিযোগ করে। তাদের প্রতিবাদ ও চাপের মুখেই পুলিশ ফিরোজকে গ্রেফতার করতে বাধ্য হয়।

এই ঘটনা শুধু আসাম নয়, অন্যান্য রাজ্যেও সাড়া ফেলেছে। অনেকে মন্তব্য করেছেন, যে রাজ্যগুলি নারী সুরক্ষার জন্য সমালোচিত হয়, সেই সব রাজ্যের মতো ঘটনা এবার আসামেও ঘটল। এটি প্রমাণ করে যে, এই ধরনের অপরাধের জন্য শুধু রাজ্য নয়, বরং মানুষের বিকৃত মানসিকতা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারও সমানভাবে দায়ী।

এই ঘটনাটি রাজনৈতিক বিতর্কও উস্কে দিয়েছে। সমালোচকদের মতে, কিছু রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ক্ষমতার অপব্যবহার করে এমন অপরাধে জড়িয়ে পড়ছে। এই প্রসঙ্গে কলকাতার কসবা আইন কলেজের একটি ঘটনার উদাহরণও টানা হচ্ছে, যেখানে তৃণমূল ছাত্রপরিষদের এক নেতা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।

যদিও আসাম সরকারের অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানকে এই ঘটনার কারণ হিসেবে অনেকে দেখছেন, তবে নির্যাতিতার পরিবার এবং স্থানীয় মানুষজন এই ঘটনায় জড়িত সকলের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।