গঙ্গার ঘাটে ঘাটে ‘কলা বউ স্নান’! নবপত্রিকা স্নানের পর হলুদ খেলায় মজেছেন মহিলারা, দেখুন সপ্তমীর বিশেষ মুহূর্ত

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে উদ্দীপনা এখন তুঙ্গে। দেবী দুর্গার বোধনের পর সোমবার মহাসপ্তমীতে (Durga Puja 2025) পুজো শুরু হয়েছে। এই সপ্তমী পুজোর শুরুতেই শহর কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে গঙ্গার বিভিন্ন ঘাটে কলা বউ স্নান বা নবপত্রিকা স্নানের মাধ্যমে বিশেষ পর্বটি সম্পন্ন হয়।
নবপত্রিকা বা কলা বউ স্নানের মধ্যে দিয়েই মূলত সপ্তমী পুজোর রীতি শহরজুড়ে শুরু হয়। লক্ষ লক্ষ মানুষ এই প্রাচীন ঐতিহ্য মেনে দেবীর আরাধনায় মেতে ওঠেন।
কলা বউ স্নানের পর হলুদ খেলা
নবপত্রিকা স্নানের পর্ব মহাসমারোহে শেষ হওয়ার পর গঙ্গার ঘাটে এক অন্যরকম উৎসবের ছবি দেখা যায়। সপ্তমী পুজোর এই পুণ্য লগ্নে মহিলারা মেতে ওঠেন হলুদ খেলায়।
গঙ্গার ঘাটে ঘাটে মহিলারা তাঁদের শাখা, সিঁদূরের সঙ্গে হলুদ খেলায় মেতে ওঠেন। এই বিশেষ প্রথা সামাজিক ঐক্য ও ভক্তির এক অসাধারণ ছবি ফুটিয়ে তোলে। হলুদ খেলার মাধ্যমে দেবীর কাছে শুভকামনা জানানোর এই রীতি উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এই নবপত্রিকা স্নান ও হলুদ খেলায় অংশ নিয়ে মহাসপ্তমীর পুজো শুরু করেন।