খোদ মোদীর হাই-সিকিউরিটি জোনে ভুয়ো পিএমও আধিকারিক! বন্দুকসহ হাতেনাতে পাকড়াও হতেই মুম্বইয়ে চরম চাঞ্চল্য!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুম্বই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় মারাত্মক ত্রুটির ঘটনা সামনে এসেছে। মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে অবস্থিত জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্টের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। এই গুরুত্বপূর্ণ হাই-প্রোফাইল অনুষ্ঠান শুরুর ঠিক আগেই ভুয়ো পরিচয়পত্র এবং একটি আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে পাকড়াও করেছে মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রোহন পারেখ, যিনি পেশায় ড্রোন প্রযুক্তি ব্যবসার সঙ্গে যুক্ত। গত ৭ সেপ্টেম্বর তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করার চেষ্টা করেন এবং নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO)-এর আধিকারিক বলে দাবি করেন। তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তির কাছে একটি আগ্নেয়াস্ত্রও ছিল। নিরাপত্তারক্ষীরা নিয়মমাফিক পরিচয়পত্র যাচাই করতে গিয়ে বুঝতে পারেন যে ওই ব্যক্তির পিএমও-র আইডি কার্ডটি সম্পূর্ণ জাল।

এই চাঞ্চল্যকর ঘটনার পরেই নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে তল্লাশি এড়িয়ে অস্ত্র এবং ভুয়া পরিচয়পত্র নিয়ে তারা একেবারে অন্দরে ঢোকার সাহস পেল, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে ইতিমধ্যেই মামলার তদন্তভার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে।

Pratik Saha
  • Pratik Saha