‘ক্ষমতা থাকলে বন্ধ করুক’! লক্ষ্মীর ভাণ্ডার হুমকি ইস্যুতে TMC-কে চ্যালেঞ্জ শুভেন্দুর, ছবি বিকৃতির জন্য চরম আইনি ব্যবস্থার নির্দেশ!

নন্দীগ্রামে তৃণমূল নেত্রী অষ্টমী গিরীর ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধের হুমকি ইস্যুতে এবার সরাসরি ক্ষোভ উগড়ে চরম আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, “ওদের ক্ষমতা থাকলে বন্ধ করুক! এই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ক্ষমতা রাখে না।” তাঁর অভিযোগ, ভোটের আগে তৃণমূল মানুষকে ভয় দেখিয়ে পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে।

পাশাপাশি, তরুণজ্যোতি তিওয়ারি-সহ বিজেপির একাধিক নেতার ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে চরম আইনি ব্যবস্থার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই ধরনের ‘অশালীন এবং মানহানিকর’ পোস্টের জন্য তিনি সংশ্লিষ্ট তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দ্রুত এফআইআর দায়ের করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

নন্দীগ্রামে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকি এবং তার পাল্টা শুভেন্দু অধিকারীর এই আক্রমণ— এই দুই ঘটনায় ভোটের আগে রাজ্যের রাজনীতিতে উত্তেজনা আরও বহুগুণ বেড়ে গেল।