কালীপুজোর রাতে মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন! ব্লু লাইনে ক’টা থেকে ক’টা পর্যন্ত চলবে ট্রেন? জেনে নিন সময়সূচি

সোমবার কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর (Dakshineswar) এবং কালীঘাট (Kalighat) মন্দিরে ভক্তদের ভিড়ের কথা মাথায় রেখে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro) তাদের পরিষেবায় বিশেষ পরিবর্তন এনেছে। ব্লু লাইনে উত্তর ও দক্ষিণ দিকে যাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা চালানো হলেও, অন্যান্য লাইনে ট্রেনের সংখ্যা কমানো হচ্ছে।ব্লু লাইন (Blue Line – কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর):কালীপুজোর রাতে ব্লু লাইনে ২৭২টির পরিবর্তে ১৪৪টি পরিষেবা (৭২টি আপ এবং ৭২টি ডাউন) চালানো হবে।বিবরণনিয়মিত সময়২০.১০.২০২৫ তারিখের সময়প্রথম পরিষেবা (নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম)সকাল ০৬:৫০ টাসকাল ৭:৫৪ টাপ্রথম পরিষেবা (শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর)সকাল ০৬:৫৪ টাসকাল ৮:০০ টাপ্রথম পরিষেবা (দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম)সকাল ০৬:৫৫ টাসকাল ৮:০০ টাশেষ পরিষেবা (দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম)রাত ০৯:২৮ টারাত ০৯:০০ টাশেষ পরিষেবা (শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর)রাত ০৯:৩৩ টারাত ০৯:০০ টাঅন্যান্য লাইনের পরিবর্তিত সময়সূচি:কালীপুজোর দিন অন্যান্য মেট্রো লাইনে স্বাভাবিকের চেয়ে কম সংখ্যক ট্রেন চলবে।লাইনমোট পরিষেবার সংখ্যাপ্রথম পরিষেবা (সময়)শেষ পরিষেবা (সময়)গ্রিন লাইন (হাওড়া-সল্টলেক সেক্টর V)১২৪টি (৬২টি আপ, ৬২টি ডাউন)সকাল ০৬:৩০ টা (হাওড়া ময়দান থেকে)রাত ০৯:৪৫ টা (হাওড়া ময়দান থেকে)হলুদ লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর)৫২টি (২৬টি আপ, ২৬টি ডাউন)সকাল ১০:০০ টা (নোয়াপাড়া থেকে)সন্ধ্যা ০৫:৫৪ টা (জয় হিন্দ বিমানবন্দর থেকে)পার্পল লাইন (জোকা-মাঝেরহাট)৪৪টি (২২টি আপ, ২২টি ডাউন)সকাল ১০:০০ টা (জোকা থেকে)সন্ধ্যা ০৫:৫৭ টা (মাঝেরহাট থেকে)কমলা লাইন (কবি সুভাষ-বেলেঘাটা)৪০টি (২২টি আপ, ২২টি ডাউন)সকাল ০৯:৫৫ টা (কবি সুভাষ থেকে)সন্ধ্যা ০৬:৫৫ টা (কবি সুভাষ থেকে)যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে মেট্রো রেল কর্তৃপক্ষ ২০ অক্টোবর এই পরিবর্তিত সময়সূচি মেনে চলার অনুরোধ জানিয়েছে।