কড়া নাড়ছে গজকেশরী রাজযোগ! আগামী মাসেই ভাগ্য খুলবে এই তিন রাশির, হু হু করে বাড়বে ব্যাংক ব্যালান্স

জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে গুরু বৃহস্পতি এবং চন্দ্র—উভয় গ্রহকেই অত্যন্ত শুভ ও প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয়। চন্দ্র যেখানে মন ও আবেগের কারক, সেখানে দেবগুরু বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য, সুখ এবং সমৃদ্ধির প্রতীক। জ্যোতিষ গণিত অনুযায়ী, আগামী নভেম্বরের শুরুতেই চন্দ্র সিংহ রাশিতে গোচর করতে চলেছে। আর এই রাশিতে আগে থেকেই বিরাজমান রয়েছেন দেবগুরু বৃহস্পতি। এই দুই প্রভাবশালী গ্রহের মিলনে তৈরি হতে চলেছে অত্যন্ত শুভ ‘গজকেশরী রাজযোগ’। যার জেরে তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে বিরাট পরিবর্তন।

কবে থেকে শুরু এই রাজযোগ?

জ্যোতিষ হিসাব বলছে, আগামী ৩ নভেম্বর ২০২৬ ভোর ৩টে ৪৫ মিনিটে চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করবে। এর ফলে যে গজকেশরী রাজযোগের সৃষ্টি হবে, তার প্রভাব স্থায়ী হবে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত। এই বিশেষ সময়ের মধ্যে কোন কোন রাশির ভাগ্য এক ধাক্কায় বদলে যাবে, জেনে নিন বিস্তারিত।

কর্কট রাশি

গজকেশরী রাজযোগের প্রভাবে সবচেয়ে বেশি উপকৃত হবেন কর্কট রাশির জাতক-জাতিকারা। আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ভাগে এই সংযোগ তৈরি হওয়ার কারণে আয়ের নতুন নতুন পথ খুলে যাবে। দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে সচ্ছলতা ফিরবে। বহুদিনের পরিশ্রমের পুণ্য ফল এবার হাতে পাবেন। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে কাজের ভূয়সী প্রশংসা হবে, পদোন্নতির সুযোগ রয়েছে এবং পরিবারের সঙ্গে অত্যন্ত আনন্দদায়ক সময় কাটবে।

তুলা রাশি

গুরু ও চন্দ্রের এই শুভ মিলনে দারুণ সুদিন আসছে তুলা রাশির জাতকদের জীবনে। এতদিন ধরে যে সমস্ত কাজ আটকে ছিল, তা অত্যন্ত দ্রুত সম্পন্ন হবে এবং মনের সুপ্ত ইচ্ছা পূরণ হবে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মজীবীরা অফিসে বিশেষ বোনাস বা ইনসেন্টিভ পেতে পারেন। পাশাপাশি কঠোর পরিশ্রমের জেরে মিলতে পারে নতুন ও বড় কোনো দায়িত্ব। ছাত্রছাত্রীদের জন্যও সময়টি অত্যন্ত অনুকূল।

ধনু রাশি

গজকেশরী রাজযোগে ভাগ্য একেবারে তুঙ্গে থাকবে ধনু রাশির জাতক-জাতিকাদের। অনেকদিনের মেহনতের কাঙ্ক্ষিত ফল এবার আপনার ঘরে আসবে। আকস্মিক অর্থলাভের যোগ রয়েছে, যা আপনার ব্যাংক ব্যালান্স একলাফে অনেকটা বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, এই সুসময়ে নিজের স্বপ্নের বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি কেনার প্রবল সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের পরিশ্রম সফল হবে এবং পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি কেটে গিয়ে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে।