এত কাণ্ডের পর পার্থ জামিনে মুক্ত হতেই অনুগামীদের ‘জিন্দাবাদ’ স্লোগান! নাকতলার বাড়িতে টান টান উত্তেজনা

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশেষে জামিনে মুক্ত হলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)-এর হাতে গ্রেফতার হওয়ার দীর্ঘ ৩ বছর ৩ মাস পর তিনি জামিন পেলেন।
জামিন পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় তাঁর নাকতলার বাড়িতে ফিরছেন। জানা গেছে, জামিনের শর্ত অনুযায়ী আপাতত তিনি সেখানেই থাকবেন। প্রাক্তন মন্ত্রীর জামিনের খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুগামী ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে গ্রেফতার করে ইডি। এরপর সিবিআইও তাঁকে হেফাজতে নেয়। দীর্ঘদিন ধরে একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে গিয়েছিল। অবশেষে দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি জামিনে মুক্তি পেলেন। তাঁর মুক্তিতে অনুগামীদের মধ্যে ‘জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায়।