এক্ষুনি করুন এই কাজ নয়তো নাম বাদ পড়বে রেশন কার্ড থেকে! বড় নির্দেশ কেন্দ্রের

আধার কার্ডের মতোই দেশের একটা বৃহৎ অংশের মানুষের জন্য রেশন কার্ড অত্যন্ত জরুরি। যারা দু’বেলা দু’মুঠো খাবারের সংস্থান করতে অক্ষম, তাঁদের জন্য কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে কম দামে চাল, ডাল, গম-সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ করা হয়। এবার সেই রেশন কার্ড নিয়েই কেন্দ্রীয় সরকার এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে।
সম্প্রতি বহু গ্রাহক রেশন পেতে সমস্যায় পড়ছেন। অনেকেই রেশন পাচ্ছেন না। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, রেশন কার্ড চালু রাখতে দ্রুত একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে হবে, অন্যথায় রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে। যদি আপনার কাছেও রেশন কার্ড থাকে, তবে অবিলম্বে এই কাজটি করার নির্দেশ দেওয়া হয়েছে।
কী সেই জরুরি কাজ?
কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের নিয়মাবলীতে কঠোরতা আনছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, রেশন কার্ড চালু রাখতে ই-কেওয়াইসি (e-KYC) করানো বাধ্যতামূলক করা হয়েছে। যারা এই ই-কেওয়াইসি করাবেন না, তাদের নাম রেশন কার্ড থেকে বাদ যাবে এবং তারা আর রেশনের সুবিধা পাবেন না।
সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই সরকারি রেশনের সুবিধা যাতে কেবলমাত্র যোগ্য ও বৈধ ব্যক্তিদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার জন্য ই-কেওয়াইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেওয়াইসি না থাকলে জালিয়াতির সম্ভাবনা থেকে যায়। এই জালিয়াতি রুখতেই ই-কেওয়াইসি আপডেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কীভাবে করবেন ই-কেওয়াইসি?
রেশন গ্রাহকদের বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি আপডেট করতে হবে। এর জন্য আপনাকে নিকটবর্তী রেশন ডিলার বা পাবলিক সার্ভিস সেন্টারে (CSC) যেতে হবে। সেখানে আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে যেতে হবে এবং আধার কার্ডের মাধ্যমে আপনার বায়োমেট্রিক যাচাই করাতে হবে।
উল্লেখ্য, একাধিক রাজ্যেই বর্তমানে অনলাইনে কেওয়াইসি করার সুবিধাও রয়েছে। মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইন পোর্টালে লগইন করে আধার নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি (OTP) ব্যবহার করে কেওয়াইসি আপডেট করানো যেতে পারে।
তবে, যাদের বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের সমস্যা রয়েছে, তাদের অফলাইন সেন্টারে গিয়েই আধার কেওয়াইসি আপডেট করতে হবে। এই কেওয়াইসি আপডেট সম্পন্ন হলেই রেশন কার্ডের সুবিধা অব্যাহত থাকবে। তাই দ্রুত এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য সকল রেশন কার্ড গ্রাহককে অনুরোধ করা হয়েছে।