“ইরান থেকে ফিরল ৮৪৫ পড়ুয়া!”-জেনেনিন কোন রুটে ঘরের ছেলেদের ফেরাল মোদী সরকার

ইরান ও ইজরায়েলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের আবহে বড়সড় সাফল্য পেল ভারতের বিদেশ মন্ত্রক। মাঝ আকাশে আছড়ে পড়া ক্ষেপণাস্ত্র আর যুদ্ধের ডামাডোলের মাঝেই ইরান থেকে ১২০০ জন ভারতীয় নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনল দিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের এক অভ্যন্তরীণ বৈঠকে এই স্বস্তির খবর জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সোয়াল।

আজারবাইজান-আর্মেনিয়া রুটে রুদ্ধশ্বাস উদ্ধারকাজ সরাসরি আকাশপথ ঝুঁকিপূর্ণ হওয়ায় আটকে পড়া ভারতীয়দের ফেরাতে প্রতিবেশী দেশ আজারবাইজান এবং আর্মেনিয়াকে করিডোর হিসেবে ব্যবহার করেছে সাউথ ব্লক। রণধীর জয়সোয়াল জানিয়েছেন, উদ্ধার হওয়া ১২০০ জনের মধ্যে ৮৪৫ জনই পড়ুয়া। এর মধ্যে ৯৯৬ জনকে আর্মেনিয়া সীমান্ত দিয়ে এবং বাকি ২০৪ জনকে আজারবাইজান হয়ে ভারতে আনা হয়েছে।

পড়ুয়াদের সুরক্ষায় জোর মোদী সরকারের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ইরানে থাকা ভারতীয় দূতাবাসগুলোর সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। আজারবাইজান ও আর্মেনিয়া প্রশাসনের সক্রিয় সহযোগিতায় এই ‘মেগা রেসকিউ’ অপারেশন চালানো সম্ভব হয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নিজের দেশের নাগরিকদের, বিশেষ করে পড়ুয়াদের সুরক্ষিত রাখাটাই এখন দিল্লির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

বাকিদের ফেরাতেও তৎপর দিল্লি যাঁরা এখনও ইরানে আটকে রয়েছেন, তাঁদের দ্রুত ফেরাতে সম্ভাব্য সব রকম কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা রাখা হয়েছে।

ইজরায়েল ও ইরানের এই সংঘাত যে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে, তা স্পষ্ট। তবে এই কঠিন পরিস্থিতিতেও নিজ দেশের নাগরিকদের উদ্ধার করে মোদী সরকার যে আবারও নিজেদের কূটনৈতিক শক্তির পরিচয় দিল, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy