ইরানকে টক্কর দিয়ে আমেরিকার ‘উপহার’, ভারতের বন্দরে LPG-র পাহাড়!

২৩ দিনে পা দিল মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ। একদিকে আমেরিকা ও ইজরায়েল, অন্যদিকে ইরান—এই দ্বৈরথে যখন বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কালো মেঘ, তখনই ভারতের জন্য এল স্বস্তির বড় খবর। ইরানের ‘হরমুজ প্রণালী’ অবরোধের হুমকির পাল্টা জবাব দিতে ‘প্ল্যান B’ কার্যকর করে বাজিমাত করল নয়াদিল্লি।

আমেরিকা থেকে এল বিপুল এলপিজি (LPG) মধ্যপ্রাচ্যের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে এবার সরাসরি আমেরিকার টেক্সাস থেকে বিপুল পরিমাণ এলপিজি নিয়ে ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছাল বিশালাকার জাহাজ ‘পাইক্সিস পাইওনিয়ার’। রবিবার সকালে জাহাজটি বন্দরে নোঙর ফেলতেই জ্বালানি সংকটের আশঙ্কা অনেকটাই কেটে গিয়েছে। তবে এখানেই শেষ নয়:

  • ২৫ মার্চ: ‘অ্যাপোলো ওশেন’ জাহাজটি নিয়ে আসছে আরও ২৬,৬৮৭ টন গ্যাস।

  • ২৯ মার্চ: ফের আমেরিকা থেকে আসছে ৩০,০০০ টন এলপিজি। সব মিলিয়ে এক সপ্তাহেই শুধু ম্যাঙ্গালুরুতে পৌঁছাবে ৭২,৭০০ টনেরও বেশি রান্নার গ্যাস।

দক্ষিণ ভারতের জন্য বড় স্বস্তি এই এলপিজি সরবরাহ শুধুমাত্র ম্যাঙ্গালুরুর জন্য নয়। এইচপিসিএল (HPCL)-এর পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস সরাসরি বেঙ্গালুরু এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় পৌঁছে দেওয়া হবে। ফলে যুদ্ধের বাজারেও দক্ষিণ ভারতের লক্ষ লক্ষ পরিবারের হেঁশেলে আঁচ বজায় থাকবে।

রাশিয়ার তেলের ম্যাজিক: দিক পরিবর্তন করল ‘অ্যাকোয়া টাইটান’ শনিবার সন্ধ্যায় ম্যাঙ্গালুরু বন্দরে নোঙর ফেলেছে রাশিয়ার তেলবাহী জাহাজ ‘Aqua Titan’। মজার বিষয় হলো, রাশিয়ার বাল্টিক সাগর থেকে জানুয়ারি মাসে রওনা দেওয়া এই জাহাজটির গন্তব্য ছিল চিন। কিন্তু মার্চের মাঝামাঝি সময়ে হঠাৎই গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে রওনা দেয় এই তেলের ট্যাঙ্কারটি।

ভারতের কূটনৈতিক জয় হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজে ইরানের হামলার হুমকির পর ভারত যেভাবে বিকল্প পথ হিসেবে আমেরিকা ও রাশিয়ার সঙ্গে সমন্বয় বাড়িয়েছে, তাকে বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। একদিকে আমেরিকার এলপিজি আর অন্যদিকে রাশিয়ার অপরিশোধিত তেল—দুই শক্তির ভারসাম্যে ভারতের জ্বালানি সুরক্ষা এখন অনেকটাই মজবুত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy