টেক দুনিয়ার সবচেয়ে বড় ইভেন্ট ‘Google I/O 2026’ বা গুগল ডেভেলপার কনফারেন্সে একগুচ্ছ চমকপ্রদ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ঘোষণা করলেন সিইও সুন্দর পিচাই। ১৯ মে আয়োজিত এই মেগা ইভেন্টে তিনি জানান, গুগল প্রতি মাসে ৩.২ কোয়াড্রিলিয়ন টোকেন প্রসেস করছে এবং বিশ্বজুড়ে ৮.৫ মিলিয়নেরও বেশি ডেভেলপার গুগলের মডেলগুলির সঙ্গে যুক্ত রয়েছেন।
Gemini 3.5 Flash এবং Gemini Omni: গুগলের লেটেস্ট এবং সুপারফাস্ট এআই মডেল ‘Gemini 3.5 Flash’ লঞ্চ করা হয়েছে, যা আগের চেয়ে ৪ গুণ দ্রুত ডেটা প্রসেস করতে সক্ষম। আগামী মাসেই আসবে এর ‘Pro’ ভার্সন। পাশাপাশি এসেছে মাল্টিমডেল ভিডিও জেনারেশন মডেল ‘Gemini Omni’, যা টেক্সট, ইমেজ ও ভিডিওর মিশ্রণে নিমেষেই নতুন ভিডিও তৈরি করতে পারবে। এটি জেমিনি অ্যাপ ও ইউটিউব শর্টসে ব্যবহার করা যাবে।
Gemini Spark ও এজেন্টিক সার্চ: দীর্ঘমেয়াদি কাজের সুবিধার্থে গুগল এনেছে ‘Gemini Spark’ নামক ব্যক্তিগত এআই এজেন্ট, যা ব্যাকগ্রাউন্ডে ডিভাইস বন্ধ থাকলেও ক্লাউড ভার্চুয়াল মেশিনে কাজ চালিয়ে যাবে। এছাড়া গুগল সার্চেও আসছে পার্সোনালাইজড এআই এজেন্ট, যা ব্যবহারকারীর চাহিদা বুঝে নিজে থেকেই সার্চ রেজাল্ট নিখুঁত করবে।
ইউটিউব ও ওয়ার্কস্পেস আপডেট: লেখার সুবিধার্থে জিমেইল ও ডকসে যুক্ত হয়েছে ‘Docs Live’ ফিচার। সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ‘Ask YouTube’। এর মাধ্যমে গানের নাম বা টাইটেল মনে না থাকলেও, ভিডিওর কোনো অংশের বিবরণ দিলেই ইউটিউব তা খুঁজে দেবে। প্রাথমিকভাবে এটি আমেরিকার প্রিমিয়াম ইউজাররা পাবেন। এছাড়া কেনাকাটার জন্য এসেছে ‘Universal Cut’।
স্মার্ট গ্লাসেস: পরিশেষে টেক প্রেমীদের জন্য বড় সুখবর দিয়ে গুগল নিশ্চিত করেছে যে, তারা চলতি বছরেই বাজারে আনছে দুই ধরনের বিশেষ স্মার্ট গ্লাসেস—একটি অডিও গ্লাস এবং অন্যটি ডিসপ্লে গ্লাস।





