আপনার স্মার্টফোন কি ৫জি সাপোর্ট করে? গোপন সেটিংস চেক করে বুঝে নিন এখনই!

স্মার্টফোনের বর্তমান যুগে ৫জি (5G) কানেক্টিভিটি এখন সাধারণ চাহিদায় পরিণত হয়েছে। উচ্চগতির ইন্টারনেট ও নিরবচ্ছিন্ন সংযোগ পেতে সবাই ৫জি স্মার্টফোনের দিকে ঝুঁকছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, ৫জি সিম থাকা সত্ত্বেও ব্যবহারকারীরা প্রত্যাশিত গতি পাচ্ছেন না। এর নেপথ্যে অনেক সময় মূল কারণটি লুকিয়ে থাকে আপনার ফোনের সেটিংসেই। কোনো থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই খুব সহজেই জেনে নিন আপনার ফোনটি ৫জি সক্ষম কি না।
আপনার ফোন কি ৫জি-রেডি? যাচাই করার উপায়: সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনি জেনে নিতে পারবেন আপনার ফোন ৫জি সাপোর্ট করে কি না: ১. ফোনের Settings অপশনে যান। ২. সেখান থেকে Mobile Network অথবা SIM Card & Mobile Data সেকশনে ক্লিক করুন। ৩. এরপর Network Mode বা Preferred Network Type অপশনটি খুঁজুন। ৪. সেখানে যদি 5G/4G/3G/2G (Auto) অথবা শুধু 5G অপশনটি দেখতে পান, তবে নিশ্চিত হোন আপনার ফোনটি ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে। ৫. যদি তালিকায় সর্বোচ্চ 4G পর্যন্ত অপশন থাকে, তবে বুঝতে হবে আপনার ফোনটি ৫জি প্রযুক্তির জন্য উপযুক্ত নয়।
ভালো গতির ৫জি ব্যবহারের জন্য তিনটি শর্ত: আপনার ফোন ৫জি সক্ষম হলে নেটওয়ার্ক মোড থেকে সরাসরি ‘5G’ সিলেক্ট করে নিতে পারেন। তবে মনে রাখবেন, উচ্চগতির ৫জি ব্যবহারের জন্য তিনটি বিষয় আবশ্যিক:
ডিভাইস: অবশ্যই ৫জি সক্ষম স্মার্টফোন হতে হবে।
সিম কার্ড: আপনার সিমটি অবশ্যই ৫জি এনাবল্ড হতে হবে।
কভারেজ: আপনার এলাকায় সার্ভিস প্রোভাইডারের ৫জি নেটওয়ার্ক কভারেজ থাকা বাধ্যতামূলক।
৫জি ব্যান্ড যাচাই করবেন যেভাবে: আপনার ফোন ঠিক কোন কোন ৫জি ব্যান্ড সাপোর্ট করে, তা জানতে ফোনের রিটেইল বক্সের পেছনে অথবা প্রস্তুতকারক কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের ‘Specifications’ সেকশনে চেক করতে পারেন। আইফোন ব্যবহারকারীরা অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেলুলার স্পেসিফিকেশন দেখে নিতে পারেন। এছাড়া GSMArena-র মতো নির্ভরযোগ্য প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট থেকেও আপনি আপনার মডেলের ব্যান্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য যাচাই করতে পারেন।