আধার ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা! ১৪ ঘণ্টা বন্ধ থাকবে সমস্ত অনলাইন পরিষেবা

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা আধার (Aadhaar) কর্তৃপক্ষ দেশের সমস্ত নাগরিক ও অনলাইন পরিষেবা ব্যবহারকারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। সিস্টেম রক্ষণাবেক্ষণের (System Maintenance) জরুরি কাজের কারণে আধার সংক্রান্ত সমস্ত অনলাইন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আপনার যদি আধার কার্ড আপডেট বা অন্য কোনো জরুরি কাজ বাকি থাকে, তবে তা দ্রুত সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
পরিষেবা বন্ধ থাকার নির্দিষ্ট সময়সূচি
আধার কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সাময়িক বিরতি। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী, ২৫ জুলাই শনিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু করে ২৬ জুলাই রবিবার সকাল ৯টা পর্যন্ত—মোট ১৪ ঘণ্টা আধার-সংক্রান্ত সমস্ত অনলাইন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
এই নির্দিষ্ট ১৪ ঘণ্টার সময়সীমার মধ্যে সাধারণ নাগরিকরা আধারের অফিশিয়াল ওয়েবসাইট কিংবা এম-আধার (mAadhaar) মোবাইল অ্যাপের মাধ্যমে কোনো ধরনের অনলাইন পরিষেবা ব্যবহার করতে পারবেন না।
রক্ষণাবেক্ষণের পর যে সমস্ত পরিষেবাগুলি পুনরায় চালু হবে
সাময়িক বন্ধ থাকার এই নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর নাগরিকরা যথারীতি আধার অ্যাপ ও পোর্টালে উপলব্ধ নিম্নলিখিত পরিষেবাগুলি পুনরায় আগের মতো পেতে শুরু করবেন:
আধারের তথ্য শেয়ার ও ডিজিটাল কপি ডাউনলোড করা।
বায়োমেট্রিক লক বা আনলক করা।
আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, বাড়ির ঠিকানা এবং ইমেল ঠিকানা আপডেট করা।
কিউআর (QR) কোডের মাধ্যমে যোগাযোগের তথ্য শেয়ার এবং কন্ট্যাক্ট কার্ড বা অফলাইন ই-কেওয়াইসি (e-KYC) ডাউনলোড করা।
নিকটস্থ আধার কেন্দ্র খুঁজে বের করা এবং সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করা।
একটি মোবাইল অ্যাপেই পরিবারের সর্বোচ্চ ৫ জন সদস্যের আধার তথ্য যুক্ত করে একসঙ্গে তা পরিচালনা করা।
অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্লাস্টিকের আধার কার্ড (PVC Card)-এর জন্য অর্ডার করা।