আজই শেষ সুযোগ! ১,১২৭ কোটির ডিভিডেন্ড পেতে ঝটপট কিনে নিন এয়ারটেলসহ এই ৪৩টি শেয়ার

শেয়ার বাজার থেকে ডিভিডেন্ড বা লভ্যাংশ অর্জনের পরিকল্পনা করে থাকলে আজ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ভারতী এয়ারটেল, হিরো মোটোকর্প, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এবং এইচডিএফসি এএমসি সহ মোট ৪৩টি কোম্পানির শেয়ার কেনার আজই শেষ সুযোগ। আগামীকাল অর্থাৎ ২৪ জুলাই এই সমস্ত কোম্পানি এক্স-ডিভিডেন্ড (Ex-Dividend) হয়ে যাবে। অর্থাৎ, আজকের মধ্যে এই শেয়ারগুলি কিনলে তবেই আপনি কোম্পানির ঘোষিত লভ্যাংশ পাওয়ার অধিকারী হবেন।
স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, এই ৪৩টি কোম্পানি মিলে বিনিয়োগকারীদের মোট প্রায় ১,১২৭ কোটি টাকা ডিভিডেন্ড হিসেবে বিতরণ করবে। এক্স-ডিভিডেন্ড ডেট বা তার পরে শেয়ার কিনলে এই লভ্যাংশের সুবিধা পাওয়া যায় না। কারণ টি প্লাস ওয়ান (T+1) সেটেলমেন্ট নিয়ম অনুযায়ী রেকর্ড ডেটের ঠিক এক দিন আগে শেয়ার কেনা বাধ্যতামূলক।
এই তালিকায় ভারতী এয়ারটেল, হিরো মোটোকর্প, শেফলার ইন্ডিয়া ও সুন্দরম ফাস্টনার্সের মতো হেভিওয়েট ও ব্লু-চিপ সংস্থাগুলি রয়েছে। তবে বাজার বিশেষজ্ঞদের পরামর্শ, শুধুমাত্র লভ্যাংশের লোভে বিনিয়োগ না করে কোম্পানির আর্থিক ভিত্তি এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা বিচার করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। ২৪ জুলাই থেকে এই শেয়ারগুলি এক্স-ডিভিডেন্ড হিসেবে ট্রেড করবে, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজই পদক্ষেপ নিন।