আইফোন-স্যামসাংয়ের ঘুম ওড়াতে আসছে ২০০MP ক্যামেরাওয়ালা নতুন রেডমি! দাম জানলে চমকে যাবেন

শাওমির (Xiaomi) জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি (Redmi) চিনের বাজারে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজ হিসেবে দুটি দুর্দান্ত স্মার্টফোন—Redmi K100 Pro এবং Redmi K100 Pro Max লঞ্চ করেছে। গেমিং এবং চরম পারফরম্যান্সের কথা মাথায় রেখে তৈরি এই নতুন সিরিজটি টেক ওয়ার্ল্ডে ইতিমধ্যে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। ফোন দুটিতে দেওয়া হয়েছে চোখ ধাঁধানো স্পেসিফিকেশন, যা প্রিমিয়াম সেগমেন্টের অন্যান্য ব্র্যান্ডগুলিকে শক্ত প্রতিযোগিতার মুখে ফেলবে।
Redmi K100 Pro Max মডেলে রয়েছে ৬.৯ ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে, যা অবিশ্বাস্য ১৮৫Hz রিফ্রেশ রেট এবং ২,৬০৮ × ১,২০০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। মসৃণ স্ক্রোলিং এবং গেমিং অভিজ্ঞতা দিতে এতে M11 লুমিনেসেন্ট মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 V-series চিপসেট এবং ৬,৩০০ বর্গ মিলিমিটারের বিশাল কুলিং চেম্বার, যা ভারী ব্যবহারের সময়ও ফোন ঠান্ডা রাখে। ক্যামেরার ক্ষেত্রে এই মডেলে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) যুক্ত ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া এর সবচেয়ে বড় আকর্ষণ হলো ৯,০৭০mAh ক্ষমতার ম্যারাথন ব্যাটারি, যা ১০০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অন্যদিকে, তুলনামূলক কমপ্যাক্ট মডেল Redmi K100 Pro-তেও রয়েছে ১৮৫Hz রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৯ ইঞ্চির OLED ডিসপ্লে এবং একই শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 V-series প্রসেসর। গেমিংয়ের ফ্রেম রেট স্থিতিশীল রাখতে এতে বিশেষ AI গেমিং ডিসপ্লে চিপ দেওয়া হয়েছে। এই ফোনের ট্রিপল ক্যামেরা সেটআপে রয়েছে ২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফোটো এবং ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ৮,৫৫৮mAh ব্যাটারি যা ১০০ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থন করে। দুটি ফোনেই ধুলো ও জল প্রতিরোধের জন্য রয়েছে IP66, IP68 এবং IP69 রেটিং। অ্যান্ড্রয়েড ১৬-এর ওপর ভিত্তি করে তৈরি HyperOS 3.0 চালিত এই ফোনগুলির বডি ডিজাইন বেশ প্রিমিয়াম। চিনে K100 Pro-এর বেস মডেলের দাম প্রায় ৫২,৪00 টাকা এবং K100 Pro Max-এর দাম প্রায় ৬৩,৭০০ টাকা রাখা হয়েছে। তবে ভারতে এই ফোনগুলি কবে আসবে, সে বিষয়ে রেডমি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।