আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে আজ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে হায়দ্রাবাদের ‘অরেঞ্জ আর্মি’ এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে। প্যাট কামিন্সের নেতৃত্বে হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপ প্রতিপক্ষ বোলারদের ঘুম উড়িয়ে দিচ্ছে। বিশেষ করে টপ অর্ডারে অভিষেক শর্মা ও হেড-এর বিধ্বংসী ফর্ম লখনউয়ের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস হায়দরাবাদের এই দুর্গে হানা দিতে মরিয়া। লখনউয়ের স্পিন বিভাগ এবং ডেথ ওভারের বোলিং এই ম্যাচে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। ঘরের মাঠের চেনা উইকেটে হায়দরাবাদ কিছুটা এগিয়ে থাকলেও, লখনউয়ের কাউন্টার অ্যাটাককে হালকাভাবে নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। আজ দুপুরের রোদে টস জয়ী দল প্রথমে ব্যাটিং করে বিশাল রান খাঁড়া করতে চাইবে। ক্রিকেটপ্রেমীরা আজ আরও একটি চার-ছক্কার বৃষ্টি দেখার অপেক্ষায় রয়েছেন।





