অভূতপূর্ব প্রতিবাদ! বাঘ ধরার খাঁচায় বন দফতরের কর্মীদের বন্দি করল গ্রামবাসী

বাঘের হামলার প্রতিবাদ জানাতে গিয়ে কর্ণাটকের বান্দিপুর অঞ্চলের এক গ্রামের ক্ষুব্ধ গ্রামবাসীরা বন দপ্তরের কর্মীদেরই খাঁচার ভেতরে আটকে রাখেন। বন্যপ্রাণীর হামলা থেকে নিজেদের গবাদি পশু ও মানুষকে রক্ষা করার জন্য বন দপ্তরের ব্যর্থতার প্রতিবাদ জানাতেই এই অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে বম্মালাপুরা গ্রামে। দীর্ঘদিন ধরে ওই গ্রামের গ্রামবাসীরা বন্যপ্রাণীর হামলায় নাজেহাল। তাদের অভিযোগ, বার বার অভিযোগ জানানো সত্ত্বেও বন দপ্তরের কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এর ফলে, গবাদি পশুর ক্ষতি হলেও কৃষকরা কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না।

আজ বাঘ ধরার জন্য বনকর্মীরা গ্রামে খাঁচা বসাতে এলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে তাদেরই খাঁচার ভেতরে ঢুকিয়ে তালা দিয়ে দেন। গ্রামের কৃষক নেতা হন্নুরু প্রকাশের নেতৃত্বে গ্রামবাসীরা অবিলম্বে মৃত গবাদি পশুর জন্য ক্ষতিপূরণ এবং বন্যপ্রাণীগুলোকে দ্রুত ধরার দাবি জানিয়েছেন।