কন্যা রাশিতে বুধের রাজত্ব! আগামী ১৯ দিন ৫ রাশির কপাল খুলবে, দেখে নিন তালিকা

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুদ্ধি, বাকপটুতা, ব্যবসা, হিসাব এবং কর্মজীবনের প্রধান কারক গ্রহ হল বুধ। আগামী ৭ সেপ্টেম্বর নিজের উচ্চক্ষেত্র কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন গ্রহের রাজকুমার বুধ। জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর দুপুর ১টা ৩৪ মিনিটে কন্যা রাশিতে পা রাখবেন বুধ এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করবেন। প্রায় ১৯ দিন ধরে চলা এই গোচর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, যার জেরে বিশেষ লাভবান হতে চলেছেন ৫টি রাশির জাতক-জাতিকারা। চাকরি থেকে ব্যবসা, কিংবা নতুন সম্পত্তি কেনার স্বপ্ন—সব ক্ষেত্রেই বড় কোনো সাফল্যের দেখা মিলতে পারে এই সময়ে। কোন ৫ রাশির জন্য সময়টি অত্যন্ত শুভ? জেনে নেওয়া যাক বিস্তারিত।
মিথুন রাশি মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই গোচর অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। এই রাশির চতুর্থ ভাবে বুধের অবস্থান বাড়ি, পরিবার, বাহন এবং সম্পত্তির ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে। দীর্ঘদিনের পারিবারিক অশান্তি কেটে গিয়ে বাড়িতে শান্তির পরিবেশ ফিরবে। এছাড়া নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে এই সময়টি দারুণ অনুকূল। চাকরি ও ব্যবসায় আটকে থাকা কাজগুলো দ্রুত গতি পাবে।
সিংহ রাশি অর্থ সঞ্চয় এবং পরিবারের দ্বিতীয় ভাবে বুধের গোচর হওয়ায় সিংহ রাশির জাতকদের আর্থিক অবস্থার বড় ধরনের উন্নতি ঘটতে পারে। এই সময়ে অপ্রয়োজনীয় খরচ যেমন কমবে, তেমনই সঞ্চয় বৃদ্ধির নতুন রাস্তা খুলে যাবে। ব্যবসায় নতুন কোনো আইডিয়া সফল হতে পারে, যার জেরে ভালো লাভের মুখ দেখতে পারেন তাঁরা। পাশাপাশি পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন এই রাশির জাতকরা।
কন্যা রাশি যেহেতু বুধের নিজের রাশি এবং উচ্চক্ষেত্র হল কন্যা, তাই এই গোচর এই রাশির জাতকদের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে। কর্মক্ষেত্রের সমস্ত জটিলতা ও সমস্যা কেটে গিয়ে নতুন দায়িত্ব কিংবা পদোন্নতির জোরালো সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার পাশাপাশি নতুন সম্পত্তি বা গাড়ি কেনার স্বপ্নও এই সময়ে পূরণ হতে পারে।
ধনু রাশি ধনু রাশির জাতকদের কর্মভাব বা দশম ঘরে বুধের এই অবস্থান কেরিয়ারে দারুণ ইতিবাচক পরিবর্তন আনবে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় নতুন কোনো প্রজেক্ট বা পরিকল্পনা সফল হওয়ার কারণে লাভের মুখ দেখতে পাবেন। দীর্ঘদিনের কোনো আইনি জটিলতা থাকলে তা থেকেও মিলতে পারে বড় স্বস্তি।
মীন রাশি মীন রাশির জাতকদের সপ্তম অর্থাৎ বিবাহ ও অংশীদারি ব্যবসায় ভাবকে প্রভাবিত করবে এই গোচর। অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসতে পারে এবং দাম্পত্য জীবনেও সুখের ছোঁয়া লাগবে। নতুন কোনো ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। পাশাপাশি, যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন, তাঁরাও এই ১৯ দিনের মধ্যে দারুন কোনো সুখবর পেতে পারেন।