অবাক করা সত্যি, মাত্র ৬ বছর বয়সে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন অক্ষয় কুমার

যৌন হেনস্তার শিকার শুধু নারীরাই নন, অনেক পুরুষকেও এমন ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। কেউ চুপ করে থাকেন, আবার কেউ প্রতিবাদ করেন। বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার সেইসব নির্যাতিতদের একজন, যিনি প্রতিবাদ করে মুখ খুলেছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি নিজের শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে সবাইকে অবাক করে দেন।
ভক্ষক ছিল রক্ষকই
অক্ষয় জানান, তাঁর বয়স যখন মাত্র ছয় বছর, তখন এই ঘটনা ঘটে। তিনি প্রতিবেশীর ফ্ল্যাটে যাচ্ছিলেন এবং লিফ্টে একাই ছিলেন। লিফ্টম্যানের দায়িত্ব ছিল তাঁকে পৌঁছে দেওয়া, কিন্তু তিনিই হয়ে ওঠেন ভক্ষক। অভিনেতা জানান, সেই ব্যক্তি হঠাৎ তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করতে শুরু করে। বিশেষ করে তাঁর পশ্চাৎদেশ স্পর্শ করে। ছোট হলেও অক্ষয় বুঝতে পারেন যে কাজটি ঠিক নয়। কোনোমতে সেখান থেকে বেরিয়ে এসে তিনি তাঁর বাবা-মাকে সব জানান।
বিচার পেয়েছিলেন অক্ষয়
ভাগ্যক্রমে অক্ষয়ের বাবা-মা তাঁর অভিযোগকে গুরুত্ব দেন। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অক্ষয় বিচার পেয়েছিলেন, কিন্তু তিনি বলেন, সমাজে শিশুদের ওপর নির্যাতন প্রতিনিয়ত ঘটছে এবং এর শেষ কোথায় তা বলা মুশকিল।
সমাজের প্রতি বার্তা
অক্ষয় মনে করেন, তাঁর এই অভিজ্ঞতা শেয়ার করলে হয়তো বাবা-মায়েরা আরও সচেতন হবেন। তিনি জোর দেন যে, শিশুদের সঙ্গে এমন কিছু ঘটলে তাদের প্রথমেই বাবা-মায়ের সঙ্গে কথা বলা উচিত, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তাঁর এই পদক্ষেপ সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা।