অক্ষয় তৃতীয়া ২০২৬: সোনা কেনার দরকার নেই! ঘরের এই সামান্য ৩টি জিনিসের বদলেই আসবে অঢেল সম্পত্তি

সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়া মানেই হলো সৌভাগ্য এবং সমৃদ্ধির এক মহেন্দ্রক্ষণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ তিথিতে যে কাজ করা হয়, তার ফল কখনও শেষ বা ক্ষয় হয় না। আর এই কারণেই মানুষ এই দিনে সোনা কেনাকে বিশেষ গুরুত্ব দেন। কিন্তু আকাশছোঁয়া সোনার দামের কারণে অনেকেই চিন্তায় থাকেন।

কুছ পরোয়া নেহি! জ্যোতিষশাস্ত্র বলছে, মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কেবল সোনা কেনাই আবশ্যিক নয়। আপনার পকেটে টান থাকলেও মাত্র কয়েক টাকার ৩টি জিনিস কিনলেই আপনার ঘরে আসবে সুখ ও সমৃদ্ধি।

১. মাটির কলসি: শান্তির অমিয় ধারা

সোনা কেনার সামর্থ্য না থাকলে একটি মাটির কলসি কিনুন। অক্ষয় তৃতীয়ায় নতুন মাটির কলসি কিনে তাতে জল ভরে দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। এটি কেবল আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তিই আনে না, বরং আপনার মানসিক একাগ্রতা ও শান্তি বৃদ্ধিতেও সাহায্য করে।

২. রান্নাঘরের নতুন বাসন: সমৃদ্ধির প্রতীক

রান্নাঘর হলো গৃহলক্ষ্মীর স্থান। সোনা বা রুপার বদলে এই দিনে তামা, কাঁসা বা স্টিলের যে কোনো নতুন বাসন কেনা অত্যন্ত শুভ। মনে করা হয়, অক্ষয় তৃতীয়ার দিন নতুন বাসনের আগমন পরিবারের অন্নপূর্ণার ভাণ্ডারকে পূর্ণ রাখে এবং সংসারে অভাব অনটন দূর করে।

৩. চাল ও ছোলার ডাল: আর্থিক অনটন মুক্তির চাবিকাঠি

যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন, তাঁদের জন্য সেরা বিকল্প হলো ছোলার ডাল এবং গোটা চাল। জ্যোতিষশাস্ত্র মতে, ছোলার ডাল বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত, যা সৌভাগ্য ও সাফল্যের কারক। এই দিনে সামান্য চাল ও ছোলার ডাল কিনে মা লক্ষ্মীর চরণে অর্পণ করলে বা দান করলে আর্থিক বাধা দ্রুত কেটে যায়।


২০২৬ অক্ষয় তৃতীয়ার দিনক্ষণ ও শুভ মুহূর্ত

আপনার কেনাকাটা ও পুজো যাতে সঠিক সময়ে সম্পন্ন হয়, তার জন্য তারিখটি ক্যালেন্ডারে মার্ক করে রাখুন:

  • তারিখ: ১৯ এপ্রিল, ২০২৬ (রবিবার)।

  • পুজোর শুভ মাহেন্দ্রক্ষণ: সকাল ১০:৪৯ মিনিট থেকে দুপুর ১২:৩৪ মিনিট পর্যন্ত।

এডিটরস নোট: মনে রাখবেন, ভক্তি ও শুদ্ধ মনের দানই হলো শ্রেষ্ঠ পুজো। তাই দামী ধাতু কিনতে না পারলেও হতাশ হবেন না; নিয়ম মেনে এই সাধারণ জিনিসগুলি কিনেই আপনার নতুন বছরের সূচনা করুন সমৃদ্ধির সাথে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy